স্টাফ রিপোর্টার
বৃহত্তর ময়মনসিংহ সমিতি সিলেট পরিবারের পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুল আলম বাবলু হাওরের উপর দিয়ে সুনামগঞ্জ-নেত্রকোনা ৯কিলোমিটার শেখ হাসিনা ফ্লাইওভার হাইওয়ে’নির্মাণে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানান।
তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী হাওর এলাকার প্রতি অত্যন্ত সহৃদয়বান। হাওর এলাকাকে উন্নয়নের জাতীয় ধারায় নিয়ে আসতে চান। হাওর এলাকার মানুষের প্রতি তাঁর মমতা ও দরদ রয়েছে। হাওরের জীববৈচিত্র ও অপরূপ সৌন্দর্য্য রক্ষা করে সুনামগঞ্জ-ধর্মপাশা-নেত্রকোণা পর্যন্ত যুগান্তকারী সড়ক পথ হবে।
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ ৯ কিলোমিটার দীর্ঘের ফ্লাইওভারের কাজ শুরু হবে। মুজিববর্ষ, ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য নাগরিক সেবা, উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুরো দেশের উন্নয়নে সরকার কাজ করছে। সবখানেই পরিবর্তন ও উন্নয়নের ছোঁয়া লেগেছে।
বৃহত্তর ময়মনসিংহ সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক, মোঃ তৌফিকুল আলম বাবলু নিজেকে হাওর এলাকার সন্তান উল্লেখ করে বলেন,হাওর এবং হাওর এলাকার মানুষ এক সময় নানা কারণে অবহেলিত ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরকে আলোয় এনে দিয়েছেন। হাওরের উপর দিয়ে সুনামগঞ্জ-নেত্রকোনা সড়ক নির্মাণের একটি বিশাল প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই সড়ক হবে দেশের একটি দৃষ্টিনন্দন ও মনোরম সড়ক। যে সড়কে ৯ কিলোমিটার প্লাইওভার হবে,এর নাম প্রস্তাব করা হয়েছে ‘শেখ হাসিনা ফ্লাইওভার হাইওয়ে’।তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য বৃহত্তর ময়মনসিংহ সমিতি সিলেট পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং দীর্ঘায়ু কামনা করি।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে