Breaking News
Home / অপরাধ / মোহনগঞ্জে একজন যাবতজীবন সহ ছয় মাসের সাজাপ্রাপ্ত চার আসামি গ্রেফতার

মোহনগঞ্জে একজন যাবতজীবন সহ ছয় মাসের সাজাপ্রাপ্ত চার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ ০১(এক) জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, ০১ (এক) জন ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারসহ মোট ০৪ (চার) জন আসামী গ্রেফতার।

নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী দিক নিদের্শনায় জনাব মোহাম্মদ আবদুল আহাদ খান,অফিসার ইনচার্জ, মোহনগঞ্জ থানা তথ্য প্রযুক্তি ব্যবহারে এবং আন্তরিক বিশেষ অভিযানে মোহনগঞ্জ থানার মামলা নং-০৪, তারিখ-০৭/০৩/২০০৫খ্রি:, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯(৩)/৩০ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শহিদুল ইসলাম, পিতা-কাচু মিয়া, সাং-বাহাম (আশ্রয়ন প্রকল্প), থানা-মোহনগঞ্জ, জেলা-নেত্রকোণা এবং মোহনগঞ্জ থানার মামলা নং-০৯, তারিখ-৩১/০৮/২০১২খ্রি:, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সং/০৪) এর ১৯(১) টেবিল ৭(ক) এর ০৬ মাসের সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী মঙ্গল সরকার, পিতা-নগেন্দ্র সরকার, সাং-বাহাম (আশ্রয়ন প্রকল্প), থানা-মোহনগঞ্জ, জেলা-নেত্রকোণাদ্বয়কে মোহনগঞ্জ থানা টিম এসআই মো: নাছির উদ্দিন তালুকদার, এএসআই মো: আবু তাহের গ্রেফতার করে অদ্য ২৬/০৬/২০২০ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

তাছাড়া এসআই আব্দুল্লাহ আল মোমেন, এএসআই সোহেল রানা, এএসআই মো: মোখলেছুর রহমান, এএসআই মো: ইয়াকুব আলী সংগীয় ফোর্সসহ মোহনগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালীন সময়ে মোহনগঞ্জ থানাধীন ছোট পাইকুড়া এলাকা হইতে ৪০০ (চারশত) গ্রাম গাঁজাসহ আসামী মো: আল মোজাহিদ(২৮), পিতা-মো: সবুজ মিয়া, সাং-ছোট পাইকুড়া, থানা-মোহনগঞ্জ, জেলা-নেত্রকোণাকে হাতেনাতে ধৃত করেন। পরবর্তীতে তাহার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয় এবং এসআই মো: হারুনুর রশিদ সংগীয় ফোর্সসহ মোহনগঞ্জ থানার মামলা নং-১৬(০৫)২০২০, ধারা-৩৮৫ পেনাল কোড এর এজাহারনামীয় পলাতক আসামী আবুল মিয়া(৩৮), পিতা-মৃত কালাচাঁন, সাং-সামাইকোণা, থানা-মোহনগঞ্জ, জেলা-নেত্রকোণাকে গ্রেফতার করেন। আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ডিবির অভিযানে ৪মাদক ব্যবসায়ী গ্রেফতার।। গাজা ও হেরোইন উদ্ধার।।

আরিফ রববানী ময়মনসিংহ।। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!