Breaking News
Home / জাতীয় / পূর্বধলার সাধুপাড়ায় জমি নিয়ে বিরোধের নিষ্পত্তি চায় এলাকাবাসী

পূর্বধলার সাধুপাড়ায় জমি নিয়ে বিরোধের নিষ্পত্তি চায় এলাকাবাসী

স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলাধীন হুগলা ইউনিয়নের সাধুপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে লাখ মিয়া ও দুলাল মিয়া গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল এ নিয়ে কয়েকটি গ্রাম্য সালিশ হয় এবং অমীমাংসিত রয়ে যায়,জানা যায় পরবর্তীতে লাখ মিয়া বিজ্ঞ সহকারি জজ ও ভার্চুয়াল কোট নেত্রকোনায় দুলাল মিয়া ও চান মিয়া উভয় পিতা হাছেন আলীকে বিবাদী করে আর ও আর এবং বি আর এস সংশোধনের জন্য একটি মামলা করেন এবং উক্ত জমির উপর নিষেধাজ্ঞা চেয়ে আরেকটি মামলা করেন, ইহা জানতে পারিয়া দুলাল মিয়া ও চানমিয়া গংরা উক্ত জায়গায় তাড়াহুড়া করে ঘর বাঁধার চেষ্টা করলে সোমবার সকালে লাখ মিয়া পূর্বধলা থানায় একটি অভিযোগ করেন, অভিযোগের প্রেক্ষিতে এ এস আই জহির রায়হান বিকাল বেলা ঘটনাস্থলে এসে উভয়কে বলেন কাগজপত্র নিয়ে থানায় এসে দেখানোর জন্য, যার কাগজপত্র সঠিক হবে তিনি উক্ত জায়গায় কাজ করতে পারবেন, যাতে এখানে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়ে চলে আসেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!