Breaking News
Home / বাংলাদেশ / ঢাকা বিভাগ / খেটে খাওয়ায় লজ্জা নেই – মুহাম্মদ শরীফুল আলম

খেটে খাওয়ায় লজ্জা নেই – মুহাম্মদ শরীফুল আলম

মুহাম্মদ শরীফুল আলম,
করোনা মহামারির কারণে দীর্ঘ দিন যাবত গোটাবিশ্ব স্থবির হয়ে আছে। যাপিত জীবনে এসেছে বিরাট পরিবর্তন। হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। কেউ হারিয়েছে তার প্রিয় বাবা -মা , কেউ হারিয়েছে তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব। আর লক্ষ লক্ষ মানুষ চাকরি হারিয়েছে। অনেকের কাজ বন্ধ হয়েছে । তবু থেমে নেই জীবনের পথচলা। একেক জন একেক পেশা গ্রহণ করছে

নিজেদের পছন্দ মত। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় অনেক ছাত্র শিক্ষক বিভিন্ন ব্যবসা বাণিজ্যে অংশ গ্রহণ করছেন। সে দিন আদাবর এলাকায় দেখতে পেলাম আমার কয়েকজন ছাত্রকে । তারা তাদের বাবার ঘাড়ের বোঝা না হয়ে ছোট ছোট ব্যবসায় নেমেছে। ভ্যান গাড়িতে তারা আম, লিচু ইত্যাদি বিক্রি করছে।

আমার প্রাণ ভরে গেলো তাদের এ অবস্থা দেখে। মন থেকে দোয়া করলাম । এবং উৎসাহ দিলাম। আজকে যখন আমি রিফাতের পাশে দাঁড়িয়ে তার লিচু বেচা দেখছিলাম তখন লক্ষ করলাম মানুষ তার আচরণে ও উচ্চারণে বেশ আনন্দিত। এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল লিচু কি মিষ্টি হবে? রিফাত বলল, ইনশাআল্লাহ। আপনি খেয়ে দেখুন। ভদ্র লোক খুশি হলেন এ জন্য যে তার কথায় আল্লাহর উপর ভরসা আছে। আমি জিজ্ঞেস করলাম কেমন আয় হয় দৈনিক? সে বলল, ৫০০/৬০০ টাকা থাকে। আসলে কাজে নামলে আল্লাহ তায়ালা সহজ করে দেন। আজ সব ক্ষেত্রে আলেমদের পদচারণা কম থাকার কারণে ইসলামের সৌন্দর্য সবাই উপলব্ধি করতে পারছে না। তবে সমাজে এখনো অনেক মানুষ শুধু মাত্র সংকোচবোধ করার কারণে তার প্রয়োজন থাকা সত্ত্বেও হাত গুটিয়ে বসে আছে। অথচ ব্যবসা হচ্ছে একটি হালাল পেশা এবং প্রিয় নবীর সুন্নত।

আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন, ‘ব্যবসাকে অল্লাহ হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম।’ সূরা বাকারাঃ২৭৫। মুসনাদে আহমাদের ১৭২৬৫নং হাদিসে বর্ণনা করা হয়েছে যে এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে আল্লাহর রাসূল, কোন উপার্জন উত্তম? তিনি বললেন, নিজ হাতের কামাই এবং প্রত্যেক উত্তম বেচাকেনা। হযরত মিকদাদ ইবনে মা’দিকারব রা. থেকে বর্ণিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি নিজের হাতের উপার্জন থেকে উত্তম খাবার কখনো খায় নি। তিনি আরো বলেন, আল্লাহর নবী দাউদ আ. নিজের হাতের উপার্জন ব্যতিত কিছু খেতেন না। বাইহাকি; হাদিস নং:৭৮০। সুতরাং খেটে খাওয়ায় লজ্জা নেই। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সম্মানজনকভাবে সম্পদ উপার্জন করার তওফিক দান করুন। আমীন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!