মুহাম্মদ শরীফুল আলম,
এটি রাজধানীর ঢাকা উদ্যানের প্রধান সড়ক। বৃষ্টির কারণে পথের ঠিক মাঝখানে বড় গর্ত হয়েছে। কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এ রাস্তাটিতে সতর্ক সংকেত হিসেবে শুধু একটি সাইনবোর্ড রাখা হয়েছে। গর্ত সৃষ্টি হওয়ার পর বেশ কিছু দিন পার হলেও রাস্তা মেরামতের কোন খবর নেই।
সাধারণ পথচারী মানুষের মুখে আলোচনা যে কোন সময় ঘটে যেতে পারে বড় ছোট যে কোন দুর্ঘটনা। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করে সকলের দাবী রাস্তাটি যেন অচিরেই মেরামত করে দেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে