আব্দুল্লাহ আলমামুন
নভেল করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকার ধারন করায় হুমকির মুখে পড়েছে মানুষের জীবন ৷ যে কোন সময় যে কোন ব্যক্তি কে আক্রান্ত করে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে ৷ তাই এই মহামরী থেকে বাঁচার জন্য বেশি বেশি আল্লাহর নিকট দোয়া করা এবং অতীত ভুলের জন্য অনুতপ্ত হয়ে হয়ে তার দরবারে ফিরে আসা উচিত।
আর সব সময় মনে রাখা উচিত যে, একমাত্র আল্লাহ তায়ালাই সর্বশক্তিমান। সবকিছু তার হুকুমেই হয়। আমাদের সবার পরকালমুখী হওয়া উচিত। মানুষকে ভালো কাজের আদেশ করা এবং অন্যায় কাজ থেকে বাধা প্রদান করা উচিত। কারণ আল্লাহ তায়ালা বলেছেন,
“তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষধ করবে। সুরা আলইমরান :১০৪।
আর সৃষ্টির সেবা একটি মহৎ গুণ। তাতে নিজেকে সমপৃক্ত করার চেষ্টা করবো। তবে আমি কারো উপকার করতে পারি বা নাই পারি আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় সে দিকে খেয়াল রাখবো। আর এমন কাজ কখনো করবোনা যেন বিদায় বেলা মানুষ দোয়ার পরিবর্তে বদদোয়া ও ঘৃণা করে। পরিশেষে কবির ভাষায় বলতে চাই, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভূবন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে