Breaking News
Home / অপরাধ / মোহনগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধ হত্যায় স্বামী-শুশুর-শ্বাশুড়ি-দেবরসহ আটক-৪

মোহনগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধ হত্যায় স্বামী-শুশুর-শ্বাশুড়ি-দেবরসহ আটক-৪

মোঃ রফিকুল ইসলাম,মোহনগঞ্জ,(নেত্রকোনা)
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার খুকুমনি (২০) নামে এক গৃহবধূকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগে ওই গৃহবধূর স্বামী মোতাকাব্বির (২২)শুশুর গোলাম রব্বানি, শ্বাশুড়ি ফজিলত নেছা, দেবর মুনতাসিরসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ জুন) দিবাগত রাতে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের বাঘাপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তেতুলিয়া গ্রামের তরিকুল ইসলাম তার মেয়ে খুকুমনিকে গত ২ বছর আগে একই গ্রামের গোলাম রব্বানীর পুত্র মোতাকাব্বিরের নিকট বিয়ে দেন। বিয়ের পর স্বামী-স্ত্রী দু’জনেই গাজীপুরে গার্মেন্টসে কাজ করে জীবিকা নির্বাহ করতো। করোনা সংকটে গার্মেন্টস বন্ধ হলে তারা বাড়ি চলে আসে। খুকুমণি করোনার ভয়ে আবার চাকুরীতে যেতে আপত্তি করলে এ নিয়ে স্বামী স্ত্রীর মাঝে কলহ সৃষ্টি হয়। বুধবার সন্ধায় খুকুমণির ভাই ও ভাবীর কাছে এ নিয়ে নালিশ করে মোতাকাব্বীর। পরে সে রাত ৯টায় সেখান থেকে রাতের খাবার খেয়ে বাড়ী ফিরে। বাড়ী আসার কিছু সময় পরে তাদের ঘরে চিৎকারের আওয়াজ শুনে প্রতিবেশীরা ঘরে গিয়ে খুকুমণিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।

পুলিশের নাম্বার না থাকায়। পরে ৯৯৯ এ কল করে জানালে তারা মোহনগঞ্জ থানায় বিষয়টি অবহিত করে। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান এ তথ্য নিশ্চিত করে,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে খুকু মনির লাশ উদ্ধার এবং তার স্বামী,শ্বশুর, শ্বাশুড়ি ও দেবরকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে গৃহবধূর বাবা তুরিকুল ইসলাম বাদী হয়ে ওই চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ডিবির অভিযানে ৪মাদক ব্যবসায়ী গ্রেফতার।। গাজা ও হেরোইন উদ্ধার।।

আরিফ রববানী ময়মনসিংহ।। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!