Breaking News
Home / জীবন-যাত্রা / কৃষিতে মোহনগঞ্জের ছেলে উপসচিব মাহবুব হাসান শাহীন এর চিন্তা চেতনা

কৃষিতে মোহনগঞ্জের ছেলে উপসচিব মাহবুব হাসান শাহীন এর চিন্তা চেতনা

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার কৃতিসন্তান উপসচিব মাহবুব হাসান শাহীন এর কৃষি খাতে চিন্তা চেতনা।

না এটা কোন দামী ফুলদানি নয়। কিংবা নয় কোন দামী পাতা বাহার। এটা রাখার একটা উদ্দেশ্যও আছে। আর সেটা হচ্ছে উৎপাদনমুখী চিন্তা করা। আমি যত জায়গায় সরকারের গাছ লাগানোর কাজ করেছি ফলের গাছ লাগিয়েছি। ফল গাছ রাস্তায় লাগালে নাকি চুরি হবে। আমি বলতাম- চোরও তো মানুষ আর তারও প্রয়োজন পুষ্টি। বিশ্ব মহামারির সময়ে সরকারের সময়োপযোগী পদক্ষেপে আল্লাহর রহমতে বোরো ধানটা ভালভাবে কৃষক ঘরে উঠানোতে গ্রামের মানুষ যেমন খুশি দেশের মানুষও স্বস্তিতে। না হয় হাহাকার অবস্থা হয়ে যেত। এ বিষয়ে বৈশাখের আগেই একটা পোস্ট দিয়েছিলাম যেখানে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের কয়েকজন স্যারেরা ইতিবাচক রেসপন্স করেছেন। খাদ্য নিরাপত্তা বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী কয়েকবারেই উল্লেখ করেছেন যে,এক ইঞ্চি মাটি/জমিও অনাবাদী না রাখতে।

ফুলদানিটা সাজানোর পর আমার স্ত্রী বলছে, এখন না হয় করোনা-বাসায় কেউ আসবেনা, স্বাভাবিক হলে একটা দামী পাতাবাহার জাতীয় কিছু রাখিও। আমি বললাম, বিষয়টা সিম্বোলিক- উৎপাদনের সাথে জড়িত। আমার ছাদে আমি সব্জির জন্য যে কলমিশাক চাষ করেছি সৌন্দর্যবর্ধনের জন্য তাই সাজালাম। সহজেই শিকড় গজিয়ে দীর্ঘদিন সজীব থাকে। অন্তত একটু হলেও অক্সিজেনে বৃদ্ধিতে ভুমিকা রাখবে। আমি যখন বিসিএস প্রশাসন একাডেমিতে ‘আইন ও প্রশাসন’ কোর্সে প্রশিক্ষণে ছিলাম তখন ক্লাসে একজন সিনিয়র কর্মকর্তা বলেছিলেন, আচ্ছা আমরা প্রেমের কবিতায়তো নিছক অ্যাবস্ট্রাক্ট না দিয়ে আমাদের দেশীয় ফলের উপমা দিতে পারি। পারি আমরা বিভিন্ন সবজি দিয়ে গল্প-উপন্যাস লিখতে যাতে করে দেশী ফলের বা সব্জির উৎপাদন বাড়াতে উৎসাহিত হয়। আমার স্পষ্ট মনে আছে, তিনি বলেছিলেন- কথায় কথায় বাঘের উপমা না দিয়ে ছাগলের উপমা দিতে। বাঘের চাইতে ছাগল আমাদের অনেক কাজে লাগে। তখন স্যারের কথাটাকে হেসে হাল্কাভাবে নিলেও এখন বয়স বাড়ার সাথে সাথে উপলব্ধি করার ক্ষমতা বাড়ছে। এতো ঘনবসতিপূর্ণ দেশে এভাবে চিন্তা করা ছাড়া কোন বিকল্প নেই। দামি দামি অর্কিড চাষ থেকেও আমার মতে কলমিশাক কিংবা পুঁই শাক সহজে ছাদে বা বারান্দায় সহজে চাষ করা যাবে। আর এতে মিঠবে আমাদের পুষ্টির চাহিদা। ধন্যবাদ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!