মোঃ আব্দুস সামাদঃ নিজস্ব প্রতিনিধি। নেত্রকোনা জেলার সদর উপজেলার ১নং লক্ষিগঞ্জ ইউনিয়নের ওয়াইলপাড়া গ্রামের মৃত্যু মনফর আলীর ৩য় ছেলে জামাল আহমদ(৩৫) সে অনেক দিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে তার ভাইদের সাথে প্রায়ই মারামারি করে আসছে,
জানা যায় যে,সে আজ ২৩ মে শনিবার দুপুর ১২ ঘটিকায় সে কতিপয় সন্ত্রাসী নিয়ে
তার বৃদ্ধ মা,ভাই,বোন ও তার ভাই বউদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা করে পরিবারের সবাইকে আহত করে।
তারা এখন সবাই গুরুত আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
গঠনার খবর শুনে স্থানীয় ইউ,পি মেম্বার জনাব স্বপন মিয়া দ্রুত চলে আসেন। পরে সে নিজেও আহত হয়েছেন।
এলাকার সাধারণ মানুষ সন্ত্রাসী জামালের উপযুক্ত বিচার কঠোর শাস্তির দাবি জানায়।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে