নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ছাত্রলীগের উদ্যোগে প্রবীণ আবাসন কেন্দ্রে (বৃদ্ধাশ্রম) প্রবীণদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেমাই, চিনি, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা এলাকায় অবস্থিত প্রবীণ আবাসন কেন্দ্রে (বৃদ্ধাশ্রম) প্রবীণদের মাঝে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম এবং জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবুর উপস্থিতিতে বৃদ্ধাশ্রমের প্রবীণদের মাঝে এসকল নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নেতা ও সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ-সম্পাদক হাসানুজ্জামান শাওন। এসময় লাবসা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল হাসান সোহার্তসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে