স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার রামজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল কবির গত ১৫/০৩/২০ইং রাত আনুমানিক ০৯/১০ ঘটিকায় নেত্রকোনা-৪ আসনের সাংসদ সদস্য রেবেকা মোমেন সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান। পরে সংসদ সদস্যের সাথে সেলফি তোলাকে কেন্দ্র করে ৮/১০ জনের একদল সন্ত্রাসী ব্যক্তি তার আক্রমণ চালায়।পরে মোহনগঞ্জ থানায় অবগত করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ পুলিশ পাঠিয়ে পুলিশ হেফাজতে থানায় নিয়ে আসেন।থানায় নেওয়ার পর অসুস্থতা বেড়ে যাওয়ায় মোহনগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।প্রাথমিক চিকিৎসার পরে আবার থানায় নিয়ে আসেন। মোঃখাইরুল কবিরের আত্মীয় (আওয়ামী লীগ নেতা) বলেন,আমরা বিষয়টি ফোনের মাধ্যমে জানতে পেরে থানায় গিয়ে দেখি তার বমি হচ্ছে এবং কথা বলতে পারেনা বিধায় আবারও মোহনগঞ্জ হাসপাতালে নেওয়া হয়।তার শারীরিক অবস্থা উন্নতি না হওয়ায় ডাক্তার ময়মনসিংহে রেপার্ড করে। আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসি।এখন সে ৭নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। এই ঘটনায় সর্ব মহলে আলোচিত- সমালোচিত হচ্ছে যে, শিক্ষক হচ্ছে জাতিকে শিক্ষত কারার কারিগর। আজ যদি তাদের সাথে এই রকম কোন আচরণ করা হয় তাহলে বিবেক বলতে কিছু থাকেনা।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে