Breaking News
Home / অপরাধ / ময়মনসিংহে ওসি কামালের নেতৃত্বে ডিবি’র অভিযানে ০৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ময়মনসিংহে ওসি কামালের নেতৃত্বে ডিবি’র অভিযানে ০৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আরিফ রববানী ময়মনসিংহঃ
ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা এর দিক নির্দেশনায় প্রতিদিন চুরি, ছিনতাই, মাদক, জুয়া, ডাকাতি, ইভটিজিং, ধর্ষণ, হত্যা মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ।

এরই ধারাবাহিকতায় জেলা গোয়ন্দো শাখার অফিসার-ইনর্চাজ মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম-বার এর নির্দেশে ডিবি পুলিশের এসআই মোঃ সাইদুর রহমান ও সংগীয় অফিসার ফোর্সের নেতৃত্বে ২০শে জুন রাত ১১টায় জেলার মুক্তাগাছা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে উপজেলার রামভদ্রপুর এলাকা থেকে হরিপুর দেওলী গ্রামের মাদক ব্যবসায়ী মৃত আঃ হেকিমের পুত্র মোঃ আমিনুল ইসলাম ওরফে আমিরুল (৩৫)কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের নিকট থেকে ১০গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

অপরদিকে ২১শে জুন রাত ২টায় ডিবি পুলিশের এসআই মোঃ জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ পুলিশের একটি চৌকস টিম
গৌরীপুর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী কোতুয়ালী থানা এলাকার খরিচা এলাকার আমিনুল ইসলামের পুত্র
মোঃ আশরাফ হোসেন (৩২), গৌরীপুর উপজেলার
গুজিকা গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র মোহাম্মদ আলী (৬৫),কোতোয়ালী থানা এলাকার চর ভবানীপুর কোনাপাড়া এলাকার আজিজুল করিমের পুত্র মোঃ আরিফ হোসেন (৩২), কে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ০১(এক) কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়-গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ অভিযান সফল করতে তথ্য দিয়ে সহযোগীতা করতে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ডিবির অভিযানে ৪মাদক ব্যবসায়ী গ্রেফতার।। গাজা ও হেরোইন উদ্ধার।।

আরিফ রববানী ময়মনসিংহ।। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!