মোঃ মোকাম্মিল হোসাইন, নেত্রকোনা মোহনগঞ্জ :২৮জুলাই ২০১৯ইং,রোজ রবিবার হাওরাঞ্চলের মাছ সহজে ঢাকায় পাঠাতে নেত্রকোনার মোহনগঞ্জের মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীদের তিনটি ফ্রিজিং ভ্যান দেওয়া হয়েছে।
বাংলাদেশে মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) পক্ষ থেকে এক কোটি ৮০ লাখ টাকা মূল্যের এ তিনটি ভ্যান দেয়া হয়।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্টিত জাতীয় মৎস্য মেলায় এ তিন ভ্যানের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মো.সাজ্জাদুল হাসান। মোহনগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম আজ শনিবার এ তথ্য জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন বি ফডিসি’র চেয়ারম্যন অতিরিক্ত সচিব দিলদার আহম্মেদ, প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মো.খোরশেদ আলম, বিএফডিসি’র সচিব, মো. হারুনূর রশিদ, মোহনগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী, শিরাজ উদ্দিন তাং, লিয়াকত আলী, হাজী দুদু মিয়া,শাহমোস্তফা কামাল সেতু, হাজি মো. মিজানূর রহমান সহ প্রমুখ।
উদ্ভোধন শেষে মন্ত্রী বলেন, হাওরাঞ্চলে মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে