Breaking News
Home / বাংলাদেশ / ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে মাসিক অপরাধ পর্যালোচনা সভা

ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে মাসিক অপরাধ পর্যালোচনা সভা

মোকাম্মিল হোসাইন:ময়মনসিংহ বিভাগীয় শহরে আজ বুধবার ১৭/০৭/২০১৯ খ্রিঃ পুলিশ লাইন্স, ময়মনসিংহ দরবার হলে মাসিক কল্যাণ সভা ও “মাসিক অপরাধ পর্যালোচনা সভা” অনুষ্ঠিত হয়,উক্ত সভার আয়োজন করেন ময়মনসিংহ জেলা পুলিশ , মাসিক কল্যান সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার)। অনুষ্ঠানে অবসর প্রাপ্ত পুলিশ সদস্যদের মাঝে সনদ পত্র ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন পুলিশ সুপার, ময়মনসিংহ । মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি জনাব নিবাস চন্দ্র মাঝি বিপিএম । পুলিশের কাজের গতি বৃদ্ধির জন্য সকল ইউনিটে ফটোকপি মেশিন বিতরন করা হয় । এ সময় রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!