Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহ সদরে মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।।

ময়মনসিংহ সদরে মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।।

আরিফ রববানী ময়মনসিংহ।।

শিক্ষার মানোন্নয়নে ময়মনসিংহ সদর উপজেলার ১১ইউনিয়ন ও ৯ ক্লাস্টারের ১০টি কেন্দ্রে ১৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে মেধা অন্বেষণ প্রতিযোগিতা চূড়ান্ত ধাপে-২৫ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার (৩০নভেম্বর) উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় ময়মনসিংহ সিটি করপোরেশনসহ উপজেলার ৯টি ক্লাস্টারে মেধা অন্বেষণ প্রতিযোগিতার পরীক্ষায় বিজয়ীদের এই পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানী আলোচনা সভায় জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন-শিক্ষার প্রাথমিক স্তর থেকে দেশের ব্যতিক্রমী প্রতিভাধর ও সৃজনশীল ছাত্র-ছাত্রীদের শনাক্ত করতে তাদেরকে জাতীয় মেধা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে বিদেশে মেধাবৃত্তির জন্য সুপারিশ করা।বিজয়ীদের বিশেষ মেধাভিত্তিক বৃত্তি প্রদান করার মাধ্যমে উৎসাহিত করতে মেধা অন্বেষণ প্রতিযোগিতার গুরুত্ব রয়েছে। তিনি বলেন-মেধা অন্বেষণ প্রতিযোগিতা হলো বাংলাদেশ সরকারের একটি বার্ষিক আয়োজন, যার লক্ষ্য হলো সারাদেশ থেকে প্রতিভাবান শিক্ষার্থীদের খুঁজে বের করা এবং তাদের মেধার বিকাশ ও স্বীকৃতি দেওয়া। আর এই মেধাবী গঠনে শিক্ষকদের নিরলসভাবে দায়িত্ব পালন করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,মোঃ ওবায়দুল হক।

স্বাগত বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতার মাধ্যমে তাদের দক্ষতা যাচাইয়ের সুযোগ পেয়েছে, যা ভবিষ্যতে তাদের আত্মবিশ্বাসী হতে সহায়তা করবে।তিনি অনুষ্ঠানে সময় দিয়ে উপস্থিত থাকায় জেলা প্রশাসককের প্রতি কৃতজ্ঞতাও জানান।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স বলেন-মেধাবী জাতি গঠনে প্রাথমিক শিক্ষকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কারণ তাঁরাই জাতির ভবিষ্যৎ শিশুদের জ্ঞান, নৈতিকতা, ও সৃজনশীলতার ভিত্তি স্থাপন করেন এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি তৈরি করেন। একটি উন্নত জাতি গড়ে তুলতে প্রাথমিক স্তরের শিক্ষকদের পর্যাপ্ত সম্মান, মর্যাদা, ও বেতন নিশ্চিত করে মেধাবীদের এই পেশায় আকৃষ্ট করা জরুরি।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে-উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম,উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মেরিনা সুলতানা,মো: হারুন সিকদার,রুবি খান,আশীষ কুমার তরফদার,মিতালী বণিক,মো: সাদ্দাম হোসেনসহ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!