Breaking News
Home / Uncategorized / ঘুষ ছাড়া কাজ করেন না ভূমি সহকারী কর্মকর্তা জীবন কুমার বিশ্বাস

ঘুষ ছাড়া কাজ করেন না ভূমি সহকারী কর্মকর্তা জীবন কুমার বিশ্বাস

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের পৌর ভূমি সহকারী কর্মকর্তা জীবন কুমার বিশ্বাসের বিরুদ্ধে গ্রাহকদের থেকে অতিরিক্ত অর্থ আদায় ও হয়রানির অভিযোগ উঠেছে।

আর বিভিন্ন কাজে অতিরিক্ত অর্থ আদায়ে তিনি পৌর ভূমি অফিসে গড়ে তুলে বিশাল সিন্ডিকেট বাহীনী,
যাদের মাধ্যমে লেনদেন হয় ঘুষের অবৈধ অর্থ। এমন তথ্য উঠে এসেছে হয়রানির শিকার সেবাগ্রহীতাদের অভিযোগে।

সরেজমিনে ময়মনসিংহ পৌর ভূমি অফিসে গিয়ে দেখা যায়, নামজারি, জমাভাগ, খাজনা আদায়, জমির পর্চা (খসড়া) তোলা সহ ভূমি সংক্রান্ত সকল কাজে সরকার নির্ধারিত অর্থের বাইরেও বাড়তি টাকা নেয়া হচ্ছে। চুক্তি ছাড়া কোন কাজ সম্পন্ন করা হচ্ছেনা। আর চুক্তি অনুযায়ী টাকা না দিলে নির্ধারিত সময়ের মধ্যে কোন সেবা পাচ্ছেনা সেবাগ্রহীতারা। বাড়তি টাকা আদায়ের বাইরেও গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও হয়রানির বিস্তর অভিযোগ রয়েছে এ অফিসের কর্মকর্তার বিরুদ্ধে। জীবন কুমার এসব অনিয়ম দুর্নীতি করে কোটি-কোটি টাকার সম্পদ উপার্জন করেছেন,তবে এসব বিষয়ে বিভিন্ন সংবাদ পত্রে একাধিকবার সংবাদ প্রকাশিত হওয়ার পরও
সব জেনেও সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে কোন ধরণের কার্যকরি পদক্ষেপ না নেওয়ায় আরো বেপরোয়া হয় উঠেছে বলেও সুত্র গুলো জানিয়েছে। প্রশাসনিক ভাবে তার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কোন প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় জীবন কুমার সাংবাদিকদের হুমকি ধমকি দিতেও দ্বিধাবোধ করছেন না। কিছুদিন আগেও নগরীর বাঘমারা রোড চড় পাড়ার মোড় এলাকার এক বৈধ জমির মালিককে হয়রানি করে তার জায়গা থেকে ভূয়া তদন্ত রিপোর্ট দিয়ে একই এলাকার আরেক বাসিন্দার নিকট থেকে অনৈতিক সুবিধা নিয়ে অবৈধভাবে একজনের সম্পদে আরেকজনকে ভাগ বসিয়েছেন। এব্যাপারে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সেবা নিতে আসা একাধিক ভুক্তভোগী বলেন, এই অফিসের কর্মকর্তা জীবন কুমার বিশ্বাস সেবা নিতে আসা গ্রাহকদের তার চাহিদামত টাকার চুক্তির বাইরে কোন সেবা দিচ্ছেনা। এসব অনিয়ম দেখার কেউ নেই।

নগরীর আরেক ভুক্তভোগী বলেন, “বাড়ির জমির খাজনা দিতে এসেছিলাম। আমার থেকে খাজনার রশিদে উল্লেখিত টাকার থেকে বেশী টাকা নেয়া হয়েছে। আমি এর বিচার চাই। অভিযোগ রয়েছে-
টাকা দিলে অনিয়ম করে মিউটেশন, নামজারি, দাখিলা ইত্যাদি করে দেন, আর টাকা না দিলে ন্যায্য সেবাও দীর্ঘ সময় ধরে আটকে রেখে সেবাগ্রহীতাদের হয়রানি করেন এই কর্মকর্তা।

সুত্র জানিয়েছে- ভূমি সহকারী কর্মকর্তা জীবন কুমার বিশ্বাস জেলার ভালুকা উপজেলায় বিগত ১২ বছর চাকরী করে একই কৌশলে একজনের জমিতে আরেকজনের ভাগ বসিয়ে কোটি-কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আর এসব দুর্ণীতি ও অনিয়মে উপার্জিত অর্থ দিয়েই ময়মনসিংহ নগরীর বিভিন্ন পয়েন্টে নামে-বেনামে জমিক্রয়সহ অঢেল সম্পদের পাহাড় গড়েছেন যা ইতিপুর্বেও অনুসন্ধানী প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

সুত্রটি আরো জানিয়েছে- ভূমি সহকারী কর্মকর্তা জীবন কুমার বিশ্বাস ভালুকা সদর ইউনিয়নে থাকা অবস্থা বহু জমির মালিকানা নিয়ে ছয় নয় করেছে।এবং বহু টাকা কামিয়েছে। তার পর আওয়ামিলীগের ক্ষমতার দাপট দেখিয়ে ভালুকা উপজেলার শিল্প এলাকা হবিরবাড়ি ইউনিয়নে ভূমি সহকারী কর্মকর্তা হিসাবে বদলী হন। সেখানে দায়িত্ব নিয়ে হবিরবাড়ি ইউনিয়নের চিহ্নিত ভূমিদস্যদের সাথে হাত মিলিয়ে বিভিন্ন এলাকার জমি ঘুষের বিনিময়ে এক মালিকের জমি অন্য মানুষকে দিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। পরে সেখান থেকে উপজেলার মল্লিক বাড়ি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা পদে দায়িত্ব নিয়ে সেখানেও একই কৌশলে ঘুষ বাণিজ্য করে কোটি কোটি টাকা কামিয়ে কোন এক অদৃশ্য শক্তির মাধ্যমে ময়মনসিংহ সদরে বদলি হন। তাকে দেওয়া হয় সদরের বোররচর ইউনিয়নে। মাত্র ২২দিনের ব্যবধানে বোররচর ইউনিয়ন থেকে বদলী হয়ে পাড়ি জমান ময়মনসিংহ পৌর ভূমি অফিসে।

সুত্র মতে- ময়মনসিংহ সদরে ভূমি সেবা সহজীকরণ, ভূমি ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় কয়েকদিন পুর্বে জেলায় সেরা হিসাবে ২য় স্থান অর্জন করেছেন ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)। তবে ময়মনসিংহ সদরবাসী মনে করছেন পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা জীবন কুমার বিশ্বাস এর মত ভূমি কর্মকর্তারা না থাকলে হয়তো সেরা এসিল্যান্ড হিসাবে সদর সহকারী কমিশনার ভূমিকে প্রথম স্থান অর্জন করতে পারতো। আগামীতে সেরা হিসাবে প্রথম স্থান অর্জন করতে হলে সদর সহকারী কমিশনার (ভূমি) কে অবশ্যই জীবন কুমারসহ দুর্ণীতি ও অনিয়মের সাথে জড়িত ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!