Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাথে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ময়মনসিংহে নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাথে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আরিফ রববানী ময়মনসিংহ।।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -৪ সদর আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার মোঃ নাসির উদ্দীন এর নেতৃত্বে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আজ দুপুরে ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে কুশল বিনিময় করে ফুলেল শুভেচছা জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি মুফতি ইয়াকুব সাইদ, সহ-সভাপতি মুফতি এমদাদুল হক, জয়েন সেক্রেটারি এডভোকেট জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু রাসেল।

ইসলামী যুব আন্দোলন মহানগর শাখার সভাপতি মুফতি আজিজুল হক,ইসলামী শ্রমিক আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মাওলানা আশেকে মোস্তফা, ইসলামী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মাওলানা নূর মোহাম্মদ, হারুন অর রশিদ মাস্টার, শ্রমিক আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সিনিয়র সহ- সভাপতি মোঃ ফারুক মুন্সী প্রমূখ নেতৃবৃন্দ।

এসময় জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ জেলা প্রশাসনের সকল কাজে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!