Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে সেরা এসি-ল্যান্ড নির্বাচিত সৈয়দা তামান্না হুরায়রা

ময়মনসিংহে সেরা এসি-ল্যান্ড নির্বাচিত সৈয়দা তামান্না হুরায়রা

আরিফ রববানী ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার ভূমি সেবা সহজীকরণ, ভূমি ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখার জন্য জেলায় ২য় স্থান অর্জন করেছেন ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা ।

ভূমি সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়নে দক্ষতা, নিষ্ঠা ও সেবার মান বৃদ্ধিতে তার ভূমিকা বিশেষভাবে মূল্যায়িত হয়েছে। মাঠ পর্যায়ে নিয়মিত মনিটরিং, দ্রুত সেবাদান, ডিজিটাল সেবা ব্যবস্থার কার্যকর ব্যবহার এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তিনি ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল করেছেন।

জেলা প্রশাসনের এই স্বীকৃতি তার কর্মদক্ষতা, মেধা ও পেশাগত দায়িত্ববোধের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এই অর্জন ভূমি সেবাকে আরও নাগরিকবান্ধব ও স্বচ্ছ করতে তাকে অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!