আরিফ রববানী ময়মনসিংহ।।
সর্বস্তরের সাংবাদিকদিকদের বিপদের সঙ্গী
ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা ও ময়মনসিংহ থেকে প্রকাশিত জাতীয় সংবাদ পত্র দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মোঃ ইদ্রিস খান বলেছেন- মিডিয়া অ্যওয়ার্ড শুধু সম্মাননা নয়, এটি সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশাগত উৎকর্ষতার স্বীকৃতি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এই আয়োজনকে সফল করতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ময়মনসিংহ নগরীর বাতিরকলে দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আগামী ২০২৬ সালের জানুয়ারি মাসে প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের মিডিয়া অ্যওয়ার্ড অনুষ্ঠানের প্রস্তুতি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি
ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের মিডিয়া অ্যওয়ার্ড অনুষ্ঠানের সর্বাত্মক সফলতা কামনা করেন।
সভায় ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশের
সভাপতিত্বে ও ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি সৈয়দ মোর্শেদ কামাল মিজান এর সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান বলেন, মফস্বল সাংবাদিকরা নানা প্রতিবন্ধকতার মধ্যেও দায়িত্ব পালন করেন। এই ধরণের অ্যওয়ার্ড তাদের মনোবল বৃদ্ধি করবে এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করবে।
অন্য বিশেষ অতিথি, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা এডভোকেট মুফতী জসীম উদ্দিন বলেন, পেশাদার সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মিডিয়া অ্যওয়ার্ড সেই ঐক্যের প্রতীক।
সভায় আরও উপস্থিত ছিলেন, এনামুল হক ছোটন, রাকিবুল হাসান ফরহাদ, নজরুল ইসলাম, সোহানুর রহমান সোহান, হোসেন আলী, কামরুল হাসান, আজিজুল হক, মামুনুর রশীদ মামুন, দ্বীন ইসলাম, সেলিম সাজ্জাদ, মোমেনা আক্তার, রজীব, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
এ ছাড়াও ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মিডিয়া অ্যওয়ার্ড অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচি, আয়োজন, মনোনয়ন প্রক্রিয়া এবং অনুষ্ঠানস্থলসহ গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে