Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে জামায়াত মনোনীত প্রার্থীর উদ্যোগে ৫শত রোগীকে চোখের ফ্রি ছানি অপারেশন

ময়মনসিংহে জামায়াত মনোনীত প্রার্থীর উদ্যোগে ৫শত রোগীকে চোখের ফ্রি ছানি অপারেশন

আরিফ রববানী ময়মনসিংহ।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ -৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল এর উদ্যোগে চোখের ফ্রি ছানি অপারেশন ক্যাম্পের মাধ্যমে সমাজের গরীব অসহায় চক্ষু রোগীদের ফ্রী চিকিৎসা সেবা প্রধান করা হয়েছে।

রবিবার (০৯ নভেম্বর ২০২৫) দুপুর ১২ ঘটিকায় ময়মনসিংহ সদরের চরখরিচা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে
ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, জামালপুর শাখার সহযোগিতায় দিনব্যাপী এই ফ্রি ক্যাম্পে প্রায় ৫শত রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। প্রয়োজন অনুযায়ী শতাধিক রোগীকে ফ্রিতে চশমা বিতরণ করা হয়। প্রায় অর্ধশত রোগীকে ছানি অপারেশন এর জন্য ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, জামালপুরে পাঠানো হয়।

ফ্রী অপারেশন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ময়মনসিংহ মহানগর এর আমীর এবং ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। তিনি রোগীদের খোঁজ খবর নেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও ফ্রি ক্যাম্প করার জন্য আশ্বস্ত করেন।

তিনি বলেন, চর এলাকার মানুষ অবহেলিত। গ্রামীণ পর্যায়ে হাসপাতাল থাকলেও পর্যাপ্ত জনবল ও উপকরণ সংকট এর কারণে মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের কবুল করলে চিকিৎসাসেবার আধুনিকায়ন করা হবে। যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াত এর সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, শম্ভুগঞ্জ এলাকার সভাপতি মাস্টার মফিদুল আলম, বোররচর এলাকার সভাপতি ডাঃ সাইফুল ইসলাম, মহানগর মিডিয়া বিভাগ এর সভাপতি ইঞ্জি. মু. আল মুজাহিদ।
এছাড়ারাও চরখরিচা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শহীদুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!