Breaking News
Home / Uncategorized / ফুলপুরের হোসেনপুরে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে উঠান বৈঠক করেছে তথ্য অফিস

ফুলপুরের হোসেনপুরে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে উঠান বৈঠক করেছে তথ্য অফিস

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ফুলপুর উপজেলার হোসেনপুর এলাকায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০২ নভেম্বর) জেলা তথ্য অফিস, ময়মনসিংহ-এর উদ্যোগে “ সরকারের জিওবি খাতের (GOB Fund) অর্থায়নে বাস্তবায়নে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বক্তারা বলেন, শিশু ও কিশোর-কিশোরীদের সঠিক বিকাশ, নারী শিক্ষা, বাল্যবিবাহ রোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক নিরাপত্তা বিষয়ে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সরকারি উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে তথ্য অফিসের এই প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তাঁরা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, কিশোর -কিশোরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জেলা তথ্য অফিস, ময়মনসিংহের কর্মকর্তারা জানান, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নারী ও শিশুর অধিকার রক্ষায় সরকারের এ ধরনের তথ্য-ভিত্তিক প্রচারণা অব্যাহত থাকবে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!