Breaking News
Home / Uncategorized / পিবিআই ময়মনসিংহে অগ্নি-নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পিবিআই ময়মনসিংহে অগ্নি-নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আরিফ রববানী ময়মনসিংহ।।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলা কার্যালয়ে অগ্নি-নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) এ কর্মশালা আয়োজন করে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ। কর্মশালায় পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার রকিবুল আক্তারসহ কার্যালয়ের কর্মকর্তা-ফোর্স সদস্য এবং আশপাশের দোকানদার ও স্থানীয় লোকজন অংশ নেন।

প্রশিক্ষণ কর্মশালায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অগ্নিকাণ্ডের সময় নিরাপদ অবস্থান, জীবন রক্ষার্থে করণীয় ও অগ্নি নির্বাপনের কার্যকর কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাস্তবভিত্তিক প্রদর্শনী ও অংশগ্রহণমূলক অনুশীলনের মাধ্যমে কর্মকর্তাবৃন্দ ও ফোর্সদের দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করা হয়।

কর্মশালার মাধ্যমে অফিসার ও ফোর্সদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের সক্ষমতা নিশ্চিত হয়েছে বলে জানানো হয়।

পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ের পক্ষ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!