Breaking News
Home / Uncategorized / ত্রিশালের সাবেক এমপি রুহুল আমিন মাদানীর জানাজায় হাজার হাজার মানুষের ঢল।।

ত্রিশালের সাবেক এমপি রুহুল আমিন মাদানীর জানাজায় হাজার হাজার মানুষের ঢল।।

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে নির্বাচিত সাবেক ২ বারের জাতীয় সংসদ সদস্য, দেশ বরেণ্য আলেম ও রাজনীতিবিদ আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। প্রবীণ এই রাজনৈতিবিধ মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার ১৩ আগস্ট বিকাল ৩ টায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিমের অংশগ্রহণে ত্রিশালের ঐতিহ্যবাহী চক পাঁচ পাড়া মাদরাসা মাঠে তার জানাজা সম্পন্ন হলে জানাজায় মানুষের ঢল নামে। জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, বিশিষ্ট আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ মানুষসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন।

তাদের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছিলেন অনেকেই। শোক ও শ্রদ্ধার এমন গভীর প্রকাশে জানাজার মাঠ এক আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়।

জানাজা শেষে তার মরদেহ মাদরাসার মাঠের পাশে মসজিদের দক্ষিণ পাশে দাফন করা হয়।

আল্লাহ হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানীকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, এই প্রার্থনায় সকলে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!