Breaking News
Home / Uncategorized / অপরাধীদের আতঙ্ক ওসি শিবিরুল ইসলামের কঠোরতায় স্বস্তি ফিরছে ময়মনসিংহবাসীর

অপরাধীদের আতঙ্ক ওসি শিবিরুল ইসলামের কঠোরতায় স্বস্তি ফিরছে ময়মনসিংহবাসীর

আরিফ রববানী ময়মনসিংহ
বর্তমানে ময়মনসিংহের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক, জুয়া, চুরি, ছিনতাই, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন ইভটিজিং ও বাল্য বিবাহ ও সন্ত্রাস। এসব অপরাধকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করে যাচ্ছে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম। বিভাগীয় প্রধান নগরী ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা ও সদর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে তার কঠোরতায় স্বস্তি ফিরছে ময়মনসিংহবাসীর মাঝে।

কোতোয়ালি মডেল থানায় যোগদানের পর থেকেই মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই, ইভটিজিং ও সবধরণের সামাজিক অপরাধ নির্মূলে জনগণকে সচেতন করতে বিরামহীন ভাবে ছুটে চলেছেন তিনি। চুরি হওয়া মালামাল উদ্ধার, চুরি-ছিনতাই ঠেকানো,মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছেন ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে কোতোয়ালি মডেল থানার পুলিশ।

ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধারসহ ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারসহ বিভিন্ন অপরাধ দমনে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় বিভিন্ন শ্রেণী পেশা মানুষের কাছে প্রশংসনীয় হয়ে উঠেছেন তিনি। ইতিমধ্যে আলোচিত ঘটনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাগর হত্যা মামলার এজহারভূক্ত আসামী খন্দকার বাকি বিল্লাহকে গ্রেফতার করে আলোচনায় উঠেছেন ওসি শিবিরুল ইসলাম। এতে তার প্রতি মানুষের আস্থা আরো বৃদ্ধি পেয়েছে।

সুত্র জানিয়েছে-ওসি শিবিরুল ইসলাম কোতোয়ালি মডেল থানায় দায়িত্ব গ্রহণের পর থেকে তার নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় ২শতাধিক অপরাধীকে গ্রেফতার করেছে—যাদের মধ্যে রয়েছে মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ছিনতাইকারী, গরু চোর, ডাকাত, প্রতারক ও কিশোর গ্যাং সদস্য। এসব গ্রেফতার অভিযান নগরবাসীর মধ্যে যেমন স্বস্তি ফিরিয়েছে, তেমনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের আন্তরিকতা ও সক্ষমতা নিয়েও নতুন আশাবাদ তৈরি করেছে। নগরীর অলিতে-গলিতে ‘জিরো টলারেন্স’ অভিযান,ওসি শিবিরুল ইসলাম গত ২৪ জুন ২০২৫ দায়িত্ব নেওয়ার পরপরই থানা পুলিশের প্রতিটি ইউনিটকে সক্রিয় করেন। প্রতিদিনই শহরের স্টেশন, মেডিকেল হাসপাতাল এলাকা, কাচারিঘাট, টাউন হল মোড়, ব্রিজসংলগ্ন এলাকা, গরুর হাট, কৃষ্ণচূড়া মোড়, গ্রীণরোড, জিপস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচালিত হচ্ছে রাত্রীকালীন অভিযান, চেকপোস্ট ও মোবাইল কোর্ট। বিশেষ গোয়েন্দা তথ্য, বিট পুলিশিং ও এলাকাভিত্তিক তালিকাভুক্ত অপরাধীদের গতিবিধি বিশ্লেষণ করে সাজানো হয় পরিকল্পিত অভিযান। এতে ধরা পড়ে বড়সড় অপরাধী চক্রের সক্রিয় সদস্যরা। মামলা ভিত্তিক গ্রেফতারের বিশ্লেষণ (২৪ জুন – ৪ জুলাই ২০২৫): ১. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা,ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ধারা ৩৬(১), ৪১ অপরাধঃ ইয়াবা, হেরোইন, গাঁজা ও ফেনসিডিলের ব্যবসা ও বহন। জব্দঃ উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য ২. চুরি ও গরু চুরি মামলা। ধারাঃ দণ্ডবিধি ৩৭৮, ৩৮০, ৩৭৯,অপরাধঃ বাড়ি, দোকান ও গরুর হাট থেকে চুরি,উদ্ধারঃ চুরি যাওয়া গরু, মোটরসাইকেল, মোবাইল ৩. ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির মামলা,ধারাঃ দণ্ডবিধি ৩৯৫, ৩৯৭, ৪০২ অপরাধঃ সংগঠিত ডাকাতি, পূর্বপ্রস্তুতিসহ গ্রেফতার,উদ্ধারঃ দেশীয় অস্ত্র, মাস্ক, রশি, হাতুড়ি,৪. ছিনতাই ও চেইন ছিনতাই মামলা,ধারাঃ দণ্ডবিধি ৩৯২, ৩৯৪ অপরাধস্থলঃ রেলস্টেশন, হাসপাতাল, কাচারিঘাট,অপরাধঃ পথচারীদের মোবাইল ও স্বর্ণালঙ্কার ছিনতাই ৫. প্রতারণা ও জালিয়াতি মামলা,ধারাঃ দণ্ডবিধি ৪২০, ৪০৬ অপরাধঃ বিকাশ হ্যাকিং, ভুয়া চাকরি দেওয়ার নাম করে প্রতারণা,৬. কিশোর গ্যাং (ডেবিল হান ডেবিভ) সংশ্লিষ্ট মামলা। ধারাঃ দণ্ডবিধি ১৪৩, ১৪৭, ১৫০,অপরাধঃ দলবদ্ধ মারামারি, ভয়ভীতি, ছুরি নিয়ে মহড়া ৭. সাজাপ্রাপ্ত ও পলাতক আসামি সংক্রান্ত গ্রেফতার। আইনী ভিত্তিঃ পুরাতন জিআর কেস, আদালতের ওয়ারেন্ট। ৮. জুয়া ও অসামাজিক কার্যকলাপ সংক্রান্ত মামলা। ধারাঃ জুয়া নিরোধ আইন ও নারী নির্যাতন প্রতিরোধ আইন,অপরাধঃ গোপনে পরিচালিত জুয়ার আসর ও অবৈধ সম্পর্ক। ৯. সন্ত্রাস ও চাঁদাবাজির মামলা,ধারাঃ দণ্ডবিধি ৩৮৫, ৫০৬। অপরাধঃ ভয় দেখিয়ে টাকা আদায়, অবৈধ প্রভাব বিস্তার। মোট গ্রেফতার: ১৫০ জনেরও বেশি। পদ্ধতি: রাতভর টহল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান ও চেকপোস্ট। তথ্যসূত্র: কোতোয়ালী মডেল থানার অফিসিয়াল কেস রিপোর্ট, ময়মনসিংহ জেলা পুলিশের মিডিয়া সেল- ৯ মাসে ৪ ওসি বদলি—অস্থিরতা কাটিয়ে দৃশ্যমান শৃঙ্খলা-গত ৯ মাসে ময়মনসিংহ কোতোয়ালী থানায় একের পর এক চারজন অফিসার ইনচার্জ বদলি হয়েছেন। কেউ টিকেছেন এক মাস, কেউবা দুই মাস,আবার কেউ যোগদানের আগেই ক্লোজড হয়েছে। এতে চরম প্রশাসনিক অস্থিরতা ও দুর্বল নেতৃত্বে নগরজুড়ে অপরাধের বিস্তার ঘটে। অবশেষে ২৪ জুন দায়িত্ব গ্রহণ করেন অভিজ্ঞ ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম। প্রথম দিন থেকেই তার কণ্ঠে ছিল দৃঢ় বার্তা,অপরাধী যতই প্রভাবশালী হোক, ছাড় নেই”। ওসির বক্তব্য: “অপরাধ দমনে কাউকে ছাড় দেওয়া হবে না” এতে কিছু অপরাধী গ্রেফতার আর কিছু গা ঢাকা দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই শান্তিপুর্ণ হয়েছে বলেও মনে করেন ময়মনসিংহবাসী।

ওসি শিবিরুল ইসলাম বলেন—>আমি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এসেছি। অপরাধী যতই শক্তিশালী হোক, তাকে আইনের আওতায় আনাই আমার দায়িত্ব।” তিনি আরও বলেন, >শুধু পুলিশের পক্ষে শহরকে নিরাপদ রাখা সম্ভব নয়, নাগরিক সমাজকে সম্পৃক্ত করেই আমরা ময়মনসিংহকে একটি অপরাধমুক্ত মডেল শহর হিসেবে গড়ে তুলতে চাই। স্থানীয় ব্যবসায়ীর অনেকে জানান—শহরে এমন পুলিশি তৎপরতা আমরা অনেক দিন পর দেখছি। এই ওসি সত্যিকারের কর্মী ও সাহসী।” মাত্র ১৫দিনে ওসি সাহেব নগরবাসীর মনে সাহস ফিরিয়ে এনেছেন। ওসি শিবিরুল ইসলামের সাহসী পদক্ষেপ নগরজুড়ে অপরাধ দমনে নতুন আশার আলো দেখিয়েছে বলে দাবী তাদের । তবে এই অগ্রগতি ধরে রাখতে হলে তাকে দীর্ঘমেয়াদে কাজের সুযোগ দিতেও দাবী উঠেছে বিভিন্ন মহলে।

কোতোয়ালী এলাকার একাধিক জনসাধারণের সাথে কথা বলে জানা গেছে, তিনি এখানে যোগদানের পূর্বে এলাকায় মাদক চোরাকারবারি সহ বিভিন্ন অপরাধ মূলক কাজ তুঙ্গে উঠেছিল। তিনি এসে পর্যায়ক্রমে মাদক কারবারি ও সেবনকারী সহ সকল অপরাধ মূলক কাজকে কমিয়ে আনতে সক্ষম হয়েছেন। এজন্য তিনি ইতিমধ্যে এলাকার আপামর জনতার কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।

এখানকার মানুষের জান-মালের নিরাপত্তার সার্থে রাতে উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্বরত পুলিশ অফিসার ও ফোর্সদের সর্বদা সজাগ রাখা ও সার্বিক তদারকির পাশাপাশি নিদ্রা পরিত্যাগ করে সারারাত জেগে টহল দেন ওসি শিবিরুল ইসলাম। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও পাড়া-মহল্লার ভিতরে পায়ে হেঁটে টর্চলাইট নিয়ে পর্যবেক্ষণ করে পাহারাদারের ভূমিকাও পালন করে আসছেন তিনি। পুলিশি সেবায় বিচক্ষণ, দূরদর্শী এবং বন্ধুসূলভ ব্যবহারে পুলিশ কর্মকর্তা থেকে জনসাধারনের বন্ধুতে পরিণত হচ্ছেন তিনি।

তার নিরলস প্রচেষ্টা ও ভালোবাসায় সিক্ত হয়ে জনগণকে পুলিশি সেবা দিতে স্বাচ্ছন্দে কাজ করে যাচ্ছেন কোতোয়ালী মডেল থানার অধীনস্থ পুলিশ সদস্যরা। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রণ রাখতে সর্বদা অধীনস্থ পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

থানায় এসে কাঙ্ক্ষিত সেবা পাওয়ায় পুলিশের প্রতি দৃষ্টিভঙ্গীর পরিবর্তন হয়েছে বলে চুড়খাই ও ঘাগড়া,দাপুনিয়া এলাকার কয়েকজন বলেন, নির্দ্বিধায় ওসির অফিসে গিয়ে আমাদের সমস্যার কথা ওনাকে বলে সুষ্ঠু সমাধান পেয়েছি। একজন বলেন- আমি গরিব মানুষ, তারপরও ওসি স্যারের আচরণে আমি মুগ্ধ হয়েছি। বর্তমানে এই থানার ওসি এবং সকল পুলিশ খুবই ভালো এবং আন্তরিক।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম বলেন, আমি এ থানায় যোগদানের পর থেকেই ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যার এর নেতৃত্বে ও সার্বিক দিক-নির্দেশনায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন দমনে নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি সদ্য অনুষ্ঠিত রথ যাত্রা উৎসবসহ বিভিন্ন উৎসবে নিরাপত্তা জোরদার করণে ও ব্যবসায়ী ও জনসাধারণের হয়রানি প্রতিরোধ এবং যানজট নিরসনের লক্ষ্যেও কাজ করেছি।

তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আপনাদের যেকোন সমস্যা সরাসরি পুলিশকে জানান, তাহলে পুলিশ আপনাদের সহযোগিতা করতে পারবে। তিনি মা-বোনদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা রাস্তায় বিভিন্ন কাজে চলাফেরা করেন তারা অবশ্যই থানার নম্বর ও স্থানীয় বিট পুলিশিংয়ের নম্বর সঙ্গে রাখবেন। বখাটে ছেলেরা আপনাদের উত্যুক্ত করলে চুপ থাকবেন না বরং প্রতিবাদ করবেন। পুলিশ আপনাদের সহোযোগীতায় পাশে আছে। তিনি বলেছেন, ইভটিজিংয়ের শিকার হলে স্থানীয় বিট পুলিশিংয়ের সহযোগিতা নিতে অথবা সরাসরি তার নম্বরে যোগাযোগ করতে।

মুন্সিগঞ্জ জেলার কৃতী সন্তান,বাংলাদেশ পুলিশের চৌকস,মেধাবী ও সাহসী এই পুলিশ অফিসার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি গত ২০০৩ সালে সাব-ইন্সপেক্টর পদে সর্বপ্রথম পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি সিলেটের মৌলভীবাজার ও নরসিংদী জেলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার সবচেয়ে ডেঞ্জারাস এলাকা গফরগাঁও থানায় ওসি হিসাবে দায়িত্ব পালন করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রেখে জেলায় শ্রেষ্ঠ ওসি হিসাবে পুরস্কৃত হয়েছেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!