Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহ প্রধান উপদেষ্টার জন্মদিন পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স নেতৃবৃন্দ।।

ময়মনসিংহ প্রধান উপদেষ্টার জন্মদিন পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স নেতৃবৃন্দ।।

আরিফ রববানী ময়মনসিংহ
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেল পুরষ্কার বিজয়ী প্রথম ও এক মাত্র ব্যাক্তি প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর জন্মদিন ছিলো। ২৪ এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারাদেশে দেশপ্রেমিক মানুষ প্রধান উপদেষ্টার জন্মদিনে তাকে স্বরণ করেছেন নানাভাবে।

শনিবার (২৮ জুন) শিক্ষা নগরী ময়মনসিংহে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ ও জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স ময়মনসিংহ এর নেতৃত্বে
প্রফেসর ইউনুস এর জন্মদিন পালন করা হয়।উক্ত
আয়োজনে এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদ এর সিও কবির।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে ময়মনসিংহে শহীদ সাগর এর সম্মানিত পিতা।
আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স এর যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর এর সদস্য সচিব ও জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স ময়মনসিংহ জেলার আহ্বায়ক আল নুর মোহাম্মদ আয়াশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স ময়মনসিংহ জেলার যুগ্ম আহ্বায়ক কাজী আরিফুর রহমান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স এর ময়মনসিংহ জেলা ও মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ দেশের ক্রান্তিলগ্নে ড. ইউনুস যেভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন সে জন্য উনাকে ধন্যবাদ জানান এবং তার দীর্ঘায়ু কামনা করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!