Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে এডিসের লার্ভা পাওয়ায় ভবন মালিককে জরিমানা

ময়মনসিংহে এডিসের লার্ভা পাওয়ায় ভবন মালিককে জরিমানা

আরিফ রববানী ময়মনসিংহ : ময়মনসিংহে নির্মাণাধীন একটি ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮জুন) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ১৫ নং ওয়ার্ডের মাসকান্দা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) কর্তৃপক্ষ।

ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারী ইন্সপেক্টর জয়নাল আবেদীন, মোকলেছুর রহমান সহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

ময়মনসিংহ সিটি করপোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার জানান, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসাবে ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ১৫ নং ওয়ার্ডের মাসকান্দা জনৈক তাজুল ইসলাম সাহেবের নির্মানাধীন ভবনের সেপ্টিক ট্যাংকে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এজন্য ভ্রাম্যমাণ আদালতে মামলা দিয়ে ভবন মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তিনি আরও জানান, অভিযান শেষে নগরের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সেই সঙ্গে প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মাইকিংসহ মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম চালু করা হয়েছে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!