Breaking News
Home / Uncategorized / চাঁদাবাজ-সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে ময়মনসিংহের ক্লিনিক ও ডায়াগনস্টিক ব্যবসায়ীদের মানববন্ধন

চাঁদাবাজ-সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে ময়মনসিংহের ক্লিনিক ও ডায়াগনস্টিক ব্যবসায়ীদের মানববন্ধন

আরিফ রববানী ময়মনসিংহ।।
চাঁদাবাজ, সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ক্লিনিক ও ডায়াগনস্টিক ব্যবসায়ীরা।

মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় নগরীর চরপাড়া মোড়ে শহরের বিভিন্ন ক্লিনিকে চাঁদাবাজদের হামলা, ভাংচুরসহ বিভিন্ন অত্যাচার নির্যাতনে অতিষ্ট
ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক কর্মচারীরা চাঁদাবাজদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীতে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

কর্মসূচিতে বক্তারা দাবি করেন, সম্প্রতি ময়মনসিংহ নগরীতে অবস্থিত বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সন্ত্রাস, চাঁদাবাজরা চাদা দাবী করছে।তাদের দাবীকৃত চাঁদা না দিলে হামলা, ভাংচুরসহ বিভিন্ন মারধর সহ বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে। তাদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি নিয়ে বাংলাদেশ ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন এর নেতৃত্বে মাঠে নামবে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা কর্মচারীরা। তারা অভিযোগ করেন, ময়মনসিংহকে অস্থিতিশীল করতে এই চাঁদাবাজ সন্ত্রাসী ও জুলুমবাজরা বেপরোয়া হয়ে উঠেছে। মানববন্ধন ও সমাবেশে চাঁদাবাজি হামলা ও ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান তারা। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোহাম্মদ আলী ছিদ্দিকি সাধারণ সম্পাদক মনসুর আলম চন্দন,সহ-সভাপতি শামসুদ্দোহা মাসুম,
যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক পাপ্পুসহ এসোসিয়েশন ও স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গরা।

এর আগে নগরীর একটি প্রাইভেট ক্লিনিক মালিকের কাছে চাঁদা দাবি করলে চাঁদা না দেওয়ায় ক্লিনিক কর্মচারীদের মারধর এবং সন্ত্রাসী হামলার প্রতিবাদে গত রবিবার “বাংলাদেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, ময়মনসিংহ” এর কার্যকরী কমিটির জরুরি একটি সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদাবাজদের দৌরাত্ম চরম আকার ধারণ করায় সভায় কমিটির নেতৃবৃন্দরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে বলে সভায় উপস্থিত কার্যকরী কমিটির সদস্যগণ মতামত ব্যক্ত করেন। সভার সিদ্বান্ত মোতাবেক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কে চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় নিয়ে আসার দাবিতে সোমবার ১৬ জুন সকাল ১০ টায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এবং নগরীতে মাইকিং করে১৭ জুন ( মঙ্গলবার) দুপুর ১২ টায় চরপাড়া মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন ময়মনসিংহ। এসব কর্মসূচির পরও চাঁদাবাজদের গ্রেপ্তার করা না হলে ময়মনসিংহের সকল ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রেখে সর্বাত্মক ধর্মঘট পালন করা হবে বলেও জানান তারা।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!