স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সদর উপজেলার ২নং কুষ্টিয়া ইউনিয়নের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২নং কুষ্টিয়া ইউনিয়ন শাখার সদ্য সাবেক সফল সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক ও দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামের রাজপথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এক হিরময় হাতিয়ার আতাহার আলী ফকির আলাল কে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটিতে সদস্য নির্বাচিত করায়
শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলার ২নং কুষ্টিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান, জাতীয় বীর ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক রাজপথ কাঁপানো সাবেক ছাত্র নেতা জাকির হোসেন বাবলু, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আলমগীর মোঃ আলম ও সদস্য সচিব
রাজপথ কাঁপানো ও বার-বার কারানির্যাতিত সাবেক ছাত্রনেতা ময়মনসিংহ সদরের জনগণের প্রানের স্পন্দন ময়মনসিংহ সদর এর কৃতি সন্তান জননেতা রোকনুজ্জামান রোকন সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি কুষ্টিয়া ইউনিয়ন
জাতীয়তাবাদী শক্তির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতাও জানান তারা।
শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন-আমরা বিশ্বাস করি, আতাহার আলী ফকির আলাল তাঁর রাজনৈতিক দূরদর্শিতা, দৃঢ়তা ও নেতৃত্বগুণে আগামীর আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবেন এবং বিএনপির রাজনীতিকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলবেন।
সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে আতাহার আলী ফকির আলাল জানান- সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান সৃষ্টিকর্তা আল্লাহ’তালার প্রতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটিতে আমাকে সদস্য হিসেবে মনোনীত করার জন্য বিএনপি’র সম্মানিত চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার শেষ ঠিকানা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সাথে আরো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক রাজপথ কাঁপানো সাবেক ছাত্র নেতা জাকির হোসেন বাবলু, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আলমগীর মোঃ আলম ও সদস্য সচিব
রাজপথ কাঁপানো ও বার-বার কারানির্যাতিত সাবেক ছাত্রনেতা ময়মনসিংহ সদরের জনগণের প্রানের স্পন্দন ময়মনসিংহ সদর এর কৃতি সন্তান জননেতা রোকনুজ্জামান রোকন সরকার এর প্রতি।
ইনশাআল্লাহ, আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথ ভাবে পালন করবো।সকলের সহযোগিতা এবং ভালোবাসায় আমরা এগিয়ে যাব একসাথে আগামীর পথে।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে