Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহ সদরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মাসিক সমন্বয় সভা

ময়মনসিংহ সদরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মাসিক সমন্বয় সভা

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরীর লক্ষে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২জুন) সকালে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু ইউসুফ খান,আবদুল্যাহ আল বাকী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ তার বক্তব্যে বলেন, শিক্ষক হলো জাতি গড়ার কারিগর। শিক্ষার মাধ্যমে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সঠিক চলার পথ শিখাতে হবে। ছেলেমেয়েদের সুশিক্ষিত করতে পারলে পরিবার, সমাজ এবং দেশ এগিয়ে যাবে ও ময়মনসিংহ সদর আলোকিত হবে। বিদ্যালয়ের প্রতিটি শিশু শিক্ষার্থীকে নিজের সন্তান করে নিতে হবে। তাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় মন-মানসিকতা ও সামাজিক মূল্যবোধ শিক্ষা দিতে হবে। এদেশকে উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষাক্ষেত্রে উন্নয়নের কোনো বিকল্প নেই। আর এটির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সরকার। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন- যদি শিক্ষার মানোন্নয়ন হয়,শিক্ষার্থীদের মেধা বিকাশ হয় তাহলেই আপনাদের পরিশ্রম সার্থক হবে,অন্যথায় এই শ্রম বৃথা যাবে, যে শ্রমে কোন ফল আসেনা সেই পরিশ্রমের কোন মুল্য নাই।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন।

সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মেরিনা সুলতানা,মোহাম্মদ মোজাহিদুল ইসলাম মো: হারুন সিকদার,মোহাম্মদ জহিরুল ইসলাম ,রুবি খান,আশীষ কুমার তরফদার,
মিতালী বণিক ,মো: সাদ্দাম হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরো জানান- সমন্বিতভাবে কাজ করলে বিভিন্ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করা যায়। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সম্পর্ক তৈরি হয় বলেও জানা তিনি।

এছাড়াও সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম আরও সুসংহতভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়াও উক্ত সভায় কর্মসূচি ও অগ্রগতি পর্যালোচনা:পূর্ববর্তী মাসের কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা করা হয়। শিক্ষকদের সমস্যা ও সমাধানে শিক্ষক ও শিক্ষিকাদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার সমাধান খুঁজে বের করা,শিক্ষা বিভাগের নতুন নির্দেশনা ও গাইডলাইন শিক্ষক ও শিক্ষিকাদের জানানো হয়। উক্ত আলোচনা সভায় শিক্ষক ও শিক্ষিকাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি করাসহ শিক্ষার মানোন্নয়নে সমন্বয় সভার মাধ্যমে শিক্ষক ও শিক্ষিকাদের দক্ষতা বৃদ্ধিতে করণী এবং শিক্ষার মান উন্নয়ন করতে আলোচনা করা হয়।

উল্লেখ্য- মাসিক সমন্বয় সভা শিক্ষক ও শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সভার মাধ্যমে তারা নিজেদের সমস্যা আলোচনা করতে পারে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!