Breaking News
Home / Uncategorized / প্রশাসনিক প্রশিক্ষণগ্রহণ শেষে সনদ পেলেন ড. ইদ্রিস খান

প্রশাসনিক প্রশিক্ষণগ্রহণ শেষে সনদ পেলেন ড. ইদ্রিস খান

মোঃ আরিফ রববানী ময়মনসিংহ।।
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী অধিভুক্ত মাদরাসা প্রধানগণের একাডেমিক প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ২০২৫ শেষে সনদ পেলেন মোমেনশাহী ডিএস কামিল মাদরাসার অধ্যক্ষ ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের সম্পাদক ড. ইদ্রিস খান। ২৪ ও ২৫ মে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র এর আয়োজন করে। পরে মঙ্গলবার (২৭ মে) তাকে এ সনদ প্রদান করা হয়। সনদ প্রদান করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শামছুল আলম। এসময় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেন, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাফাআত উল্লাহ ফারুকী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কোর্স পরিচালক ও ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সনদ পাওয়ার পর ড. ইদ্রিস খানের ভূয়সী প্রশংসা করে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!