Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহ সদরে ভূমি মেলা উপলক্ষে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, ই-নামজারিসহ নানা সেবা

ময়মনসিংহ সদরে ভূমি মেলা উপলক্ষে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, ই-নামজারিসহ নানা সেবা

আরিফ রববানী ময়মনসিংহ।।
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ সদর উপজেলায় “উপজেলা ভূমি অফিস, ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন” প্রকল্পের যৌথ উদ্যোগে রবিবার (২৫ মে) থেকে ভূমি মেলা শুরু হয়েছে।

এই মেলায় ভূমি মালিকদের হয়রানিমুক্ত সেবা দেওয়ার পাশাপাশি রয়েছে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা। মেলার দ্বিতীয় দিন সোমবার (২৬ মে) সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫ উপলক্ষে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও জনসচেতনতামূলক সভা আয়োজন করা হয়েছে। কুইজ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষারথীরা অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মুফিদুল আলম। এসময় তিনি বলেন মেলার মূল উদ্দেশ্য হচ্ছে জনবান্ধব ও অনলাইন ভিত্তিক ভূমি সেবা প্রদানের মাধ্যমে জনগণের মাঝে ভূমি সচেতনতা বৃদ্ধি করা। বাংলাদেশের ভূমি সেবা ডিজিটাল রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ভূমিসেবায় ডিজিটালাইজেশন কার্যক্রম নাগরিকদের জন্য স্বস্তিদায়ক। হয়রানি মুক্ত ও জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ভূমি মন্ত্রণালয় বদ্ধপরিকর। সে লক্ষ্য অর্জনে ভূমি মন্ত্রণালয় প্রযুক্তিগতভাবে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। নামজারি, ভূমি উন্নয়ন কর, পর্চা ও নকশা সংগ্রহ ব্যবস্থাপনা শতভাগ অনলাইনভিত্তিক ও ক্যাশলেস করা হয়েছে। যেকোনো নাগরিক পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় (২৪/৭) সপ্তাহের সাত দিন দিনরাত চব্বিশ ঘণ্টাই কলসেন্টার ও নাগরিক ভূমিসেবা কেন্দ্রের মাধ্যমে সেবা গ্রহণ করতে পারছেন।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন।

অনুষ্ঠানের সভাপতি আরিফুল ইসলাম প্রিন্স জানান নির্ধারিত স্টলে ই-নামজারির আবেদন গ্রহণ ও কাগজপত্র সঠিক থাকা সাপেক্ষে মেলা চলাকালীন সময়ে নিষ্পত্তির ব্যবস্থা, ভূমি উন্নয়ন কর প্রদানের রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম ও অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের ব্যবস্থা থাকবে। এস.এ শাখার জন্য নির্ধারিত স্টলে কাগজপত্র সঠিক থাকা সাপেক্ষে কৃষি ও অকৃষি খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত আবেদন গ্রহণ, ভিপি শাখার জন্য নির্ধারিত স্টলে ভিপি লিজ নবায়নের আবেদন গ্রহণ ও নিষ্পত্তি। পাশাপাশি জেলা সাব-রেজিস্ট্রি অফিস ও জোনাল সেটেলমেন্ট অফিসের জন্য নির্ধারিত স্টলে সংশ্লিষ্ট সেবা প্রদানের ব্যবস্থা থাকবে এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে সরবরাহ করা হবে জমির খতিয়ান। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি। সারা দেশের মোট ৫১৬টি উপজেলা ও সার্কেল ভূমি অফিস এবং ৩ হাজার ৪৬৭টি ইউনিয়ন ভূমি অফিসে ই-নামজারি চালু হয়েছে। ভূমিসেবা সহজীকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে ভূমি মেলা কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড সাঈদ মোহাম্মদ ইব্রাহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকুনুজ্জামান সরকারসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন ভূমি কর্মকর্তারা, গণমাধ্যম কর্মীরা, উপজেলায় বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীবৃন্দ, আগত সেবা গ্রহীতারা।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!