Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে মাদ্রাসা সুপারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন।

ময়মনসিংহে মাদ্রাসা সুপারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন।

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের সদর উপজেলার আল কারীমুল বারি রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ শাহাবুদ্দিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদারের্ছীন ময়মনসিংহ জেলা শাখা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও অন্যান্য সংগঠনসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় তারা হামলাকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানান।

বুধবার (৭মে) সকাল ১১টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসন কার্যালয়ের সামনে সংগঠনগুলোর পৃথক-পৃথক ব্যানারে নেতৃবৃন্দের যৌথ আয়োজনে এই
এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শরীক হয়ে জেলা প্রশাসক মুফিদুল আলম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন এবং মাদ্রাসা শিক্ষকদের নিয়ে এসব সংগঠন গুলোর ঐক্যবদ্ধতাকে ধন্যবাদ জ্ঞাপন আগামীদিনেও এই ঐক্য ধরে রাখার আহবান জানান।

এসময় বক্তব্য রাখেন- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি ও মুক্তাগাছা আব্বাসিয়া কামিল মাদ্রাসা,উপাধ্যক্ষ মোঃ মাওঃ বদরুল আলম, মহানগর সভাপতি ত্রিশাল চক রামপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওসমান গনি, বাংলাদেশ জামিয়াতুল মোদার্ছীন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মোমেনশাহী ডি এস কামিল মাদরাসার অধ্যক্ষ ড.মোঃ ইদ্রিছ খান জমিয়াতুল মোদার্রেসিন ময়মনসিংহ জেলা সভাপতি মাওঃ শোয়াইব আহমেদ সেক্রেটারি মাওঃআঃ জলিল, কাতলাসেন কাদেরিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ দেলাওয়ার হোসেন আজিজী, মাদ্রাসা শিক্ষক পরিষদ সদর সভাপতি মাওঃ শফিকুল ইসলাম,সেক্রেটারি মাওঃ মোহাম্মদ দেলওয়ার হোসেন শিবলী, রশিদ পুর দাঃ মাদরাসা সুপার মাওঃ নুরুল ইসলাম আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওঃ মোঃ এনামুল হক, চোরখাই ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম বক্তব্য রাখেন জমিয়ত নেতা মাওঃ মোঃ আব্দুল হাফিজ সানোয়ার প্রভাষক আরবি মোমেনশাহী ডি এস কামিল মাদরাসা, মাওঃ আতাহার আলী মাওঃ সুরুজ্জামান মাওঃ আজিজুল হক প্রমুখ

মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন-সুপার সাহেব অত্যন্ত নম্র, পরিশ্রমী ও দায়িত্বশীল শিক্ষক। তাঁর ওপর এমন ন্যক্কারজনক হামলা আমাদের স্তম্ভিত করেছে। তাদের মতে শিক্ষকরা নিরাপত্তাহীন, তাই তারা শিক্ষকদের নিরাপত্তার দাবী জানায়। মানববন্ধনে বক্তব্য শেষে সুপার শাহাবুদ্দিনের উপর হামলাকারীদের দৃষ্টান্ত মোলক শাস্তির ও মাদ্রাসা শিক্ষকদের নিরাপত্তার দাবী জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করে নেতৃবৃন্দ।

গত সোমবার (৫মে) দুপুরে ময়মনসিংহ নগরী রমাসকান্দা এলাকায় ইটভাটার কাছে দুর্বৃত্তরা সুপারের উপর হামলা চালায়। মাদ্রাসাী কাজে শহরে আসার পথে পথিমধ্যে অটোতে থাকা দুই যুবক তাঁকে টেনে-হিঁচড়ে নামিয়ে ছুরি দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। এতে বাম চোখে গুরুতর ক্ষতি হওয়াসহ সুপার শাহাবুদ্দীন গুরুত্বর আহত হলে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে এবং হামলাকারীদের দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!