Breaking News
Home / Uncategorized / বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা।।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা।।

স্টাফ রিপোর্টারঃ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ময়মনসিংহে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোহাম্মদ গোলাম মোস্তফা প্রধান, সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার তাহমিনা আক্তার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স। সবাই বিশ্বকবি ও জাতীয় কবির সাহিত্যকর্ম এবং দেশের সংস্কৃতিতে তাঁদের অবদানের কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন। সভায় বিশ্ব কবি ও জাতীয় কবির জন্মবার্ষিকী উদযান উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে ৮মে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নৃত্য, আবৃত্তি, রবীন্দ্র সংগীতসহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা। এছাড়া ক খ ও গ এ ৩টি গ্রুপে শিশু একাডেমি রচনা প্রতিযোগিতার সিদ্ধান্ত গৃহিত হয়। জাতীয়ভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের এবারের জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য নির্ধারিত করা হয়েছে সোনার বাংলা ও বাস্তবতা: । এদিকে একই সভায় জানানো হয় যে, জাতীয় ভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকীর অনুষ্ঠানের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে অসম্প্রদায়িক চেতনা এবং নজরুল। ২৫ মে জেলা শিল্পকলা একাডেমিতে নজরুল সংগীত পরিবেশন এবং আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম সভাপতির বক্তব্যে বলেন যে, রবীন্দ্রনাথ এবং নজরুল এ দুজনের কাছেই জাতি ঋণী। তারা দুজন আমাদের সাহিত্যকে, সংগীতাঙ্গণকে সমৃদ্ধ করেছে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!