Breaking News
Home / Uncategorized / পুর্বধলাকে সন্ত্রাস চাঁদাবাজ মাদকমুক্ত এলাকা গড়ব- মাওলানা মিজানুর রহমান ভূগী

পুর্বধলাকে সন্ত্রাস চাঁদাবাজ মাদকমুক্ত এলাকা গড়ব- মাওলানা মিজানুর রহমান ভূগী

স্টাফ রিপোর্টারঃ
নির্বাচিত হলে যে কোনো মূল্যে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত এলাকা প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাত পাখা) এর মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা মিজানুর রহমান ভূগী। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিও ঘোষণা করেছেন তিনি। একই সঙ্গে অসাম্প্রদায়িক, জঙ্গিবাদমুক্ত আধুনিক ডিজিটাল পুর্বধলা গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এ প্রার্থী। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে নির্বাচিত হওয়ার মাধ্যমে এলাকার মানুষের সেবা করার সুযোগ চান তিনি।

দেশের অন্যতম রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ একজন নেতা হিসেবে, সংগঠক হিসেবে দীর্ঘদিন থেকে তিনি এলাকার মানুষের স্বার্থে কাজ করছেন। স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসাসহ নানা সমাজসেবামূলক কাজের সঙ্গে তিনি যুক্ত। এলাকাবাসীর হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে আরও কাজ করার সুযোগ চান ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতা।

সাংবাদিকদের তিনি বলেন, আমার এলাকায় মাদকের যে ছড়াছড়ি, তা যে কোনো মূল্যে বন্ধ করা হবে। এর জন্য কিছু পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তিনি। এ ছাড়া উপজেলার বিভিন্ন জায়গায় মাদকের সন্ধান পাওয়া গেছে। সেগুলোও নির্মূল করা হবে। সন্ত্রাস, চাঁদাবাজির বিষয়ে বলেন, প্রথমত, আমি নিজে সন্ত্রাস করি না, চাঁদাবাজি করি না। নির্বাচিত হলে কাউকে সন্ত্রাস, চাঁদাবাজি করতে দেওয়া হবে না; সে যে দলেরই হোক না কেন।

এলাকার নিরাপত্তা নিয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নেতা বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটিভিত্তিক এলাকা হিসেবে পুর্বধলা গড়ে তোলা হবে। সব শ্রেণি-পেশার মানুষের মতামত, পরামর্শ নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করা হবে। সরকারিভাবে যেসব অনুদান, বরাদ্দ আসবে, সেগুলো পাই পাই হিসাব করে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও মানুষের জন্য খরচ করা হবে।

ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনয়ন প্রত্যাশী মাওলানা মিজানুর রহমান ভূগী জানান- তিনি তার সংসদীয় আসন পুর্বধলা উপজেলার উন্নয়নে কয়েক
দফা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এসবের মধ্যে রয়েছে- উপজেলার প্রতিটি ওয়ার্ডের পাড়া-মহল্লায় ডিজিটাল সুযোগ-সুবিধা নিশ্চিত করা; নারীর ক্ষমতায়নে কাজ করা; খেলার মাঠ সংস্কার ও উন্নয়ন; শিশু ও তরুণ সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করা; খেলার মাঠের চারপাশে উন্মুক্ত পরিবেশে, নিরাপদে হাঁটার ব্যবস্থা করা; মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বছরব্যাপী মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখা; শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করা; পয়ঃনিস্কাশন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিস্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব উপজেলা গড়ে তোলা।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!