Breaking News
Home / Uncategorized / স্বাধীনতা দিবসে কয়মনসিংহ মহানগরী জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্বাধীনতা দিবসে কয়মনসিংহ মহানগরী জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আরিফ রববানী ময়মনসিংহ।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) বাদ জোহর নগরীর চরপাড়ায় মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

সভাপতির বক্তব্যে মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল বলেন-দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে আমরা পেয়েছি পৃথিবীর মানচিত্রে ৫৬ হাজার বর্গমাইলের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। এ স্বাধীনতা অর্জন করতে অনেক ত্যাগ-তিতিক্ষা ও রক্ত বিসর্জন দিতে হয়েছে। অর্জিত এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে আমাদের সকলকে দেশ গড়ার কাজে নিজ নিজ অবস্থান থেকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে; তাহলেই স্বাধীনতা অর্জন স্বার্থক ও সফল হবে।

এছাড়াও বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, সহকারী সেক্রেটারি আনোয়ার হোসেন সুজন, অর্থ সম্পাদক গোলাম মহসীন খান, অফিস সম্পাদক খন্দকার আবু হানিফ, যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বারী, মহানগর কর্ম পরিষদ সদস্য হায়দার করিম, ডাঃ আজিজুল ইসলাম, শ্রমিক কল্যাণ সভাপতি ওয়ালী উল্লাহ মুজাহিদ সহ সংগঠনের অন্যান্য নেতা ও কর্মীবৃন্দ।

আলোচনা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে যে সকল বীর মুক্তিযোদ্ধারা আত্মত্যাগ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!