Breaking News
Home / Uncategorized / রমজান মাস মানেই মানবজাতির জন্য  একটা বিশেষ সময- ড.মোঃ ইদ্রিস খান

রমজান মাস মানেই মানবজাতির জন্য  একটা বিশেষ সময- ড.মোঃ ইদ্রিস খান

স্টাফ রিপোর্টারঃ
মোমেনশাহী ডি এস কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক,ময়মনসিংহ সদর উপজেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের প্রধান উপদেষ্টা ড.মেঃ ইদ্রিস খান বলেছেন-পবিত্র রমজান মাস মানেই মানবজাতির জন্য  একটা বিশেষ সময়। এই সময় কুরআন ও হাদিস অনুসারে নিজের আত্মশুদ্ধির মাধ্যমে আমাদের দুনিয়ার এবং আখিরাতের উত্তম পাথেয় খুজে নিতে হবে। এসময় তিনি মানুষ গড়ার কারিগর শিক্ষকদেরকে সততা, নিষ্ঠা, এবং কুরআন ও রমাদানের শিক্ষাকে বাস্তব জীবনে অনুশীলনের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জাগরণ সৃষ্টি এবং সাম্য মানবিক ও আদর্শ সমাজ বিনির্মানে অগ্রজ ভুমিকা পালনের আহবান জানান।

সোমবার (২৪ মার্চ) বিকালে তিনি পবিত্র রমজান মাস উপলক্ষে মোমেনশাহী ডি এস কামিল মাদ্রাসার সম্মেলন কক্ষে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ ময়মনসিংহ সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর মাদরাসা শিক্ষক পরিষদ এর সভাপতি ও অধ্যক্ষ উসমান গনি।

ময়মনসিংহ সদর উপজেলা মাদ্রাসা শিক্ষক পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি মোঃ শফিকুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শিবলীর পরিচালনায় অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলার সকল মাদরাসার প্রধান ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বিগত দিনে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তক থেকে ইসলামী মূল্যবোধের বৈশিষ্ট্য সম্পন্ন গল্প কবিতা বাদ দেওয়ার কঠোর সমালোচনা করে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, যে সমস্ত শিক্ষার্থী-জনতা নিহত ও আহত হয়েছেন, যাদের জন্য আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তিনি বলেন
আমাদের এই তরুণ-যুবকরা দেশটা এত ভালোবাসে যে, তারা বন্ধুকের সামনে বুক পেতে দিয়েছে দেশকে স্বাধীন করার জন্য। দেশকে এই শোষক জালিমের হাত থেকে রক্ষা করার জন্য তারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছে। দেশের জনগণের ওপর যে জগদ্দল পাথর চেপে বসেছিলো তা তারা আন্দোলনের মাধ্যমে সরিয়েছে। যখনই দেশে কোন জালিম শাসক চেপে বসেছে তখনই ছাত্র সমাজ ও সাধারণ জনগণের আন্দোলনের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের মাদরাসা শিক্ষা ব্যবস্থা অনেক দিন ধরে নানা ধরনের বৈষম্যের শিকার হয়েছে। সরকার থেকে অন্যান্য সাধারণ এমপিও প্রতিষ্ঠানের শিক্ষকদের মতো সুযোগ সুবিধা মাদ্রাসা শিক্ষকরা পায় না। এই বৈষম্য দূর করতে হবে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কাজ হচ্ছে সাংবাদিকদের সাথে কথা বলে জাতীয় বাংলা ও ইংরেজি পত্রিকায় যেন আপনাদের দাবি দাওয়া নিয়ে সংবাদ প্রকাশিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জাতীয় দৈনিকে দাবি দাওয়া নিয়ে সংবাদ প্রকাশিত হলে আপনাদের দাবি আদায় অনেকটা সহজে হয়ে যাবে। আপনাদের প্রতিষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ওয়াজ মাহফিল সহ যাবতীয় অনুষ্ঠানে সাংবাদিকদের দাওয়াত দিবেন। যাতে করে আপনার নিউজগুলো পত্র-পত্রিকায় আসে সে দিকে খেয়াল রাখতে হবে

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!