Breaking News
Home / Uncategorized / ফুলবাড়িয়ায় যানজট নিরসনে সড়কে ইউএনও, নিয়েছেন নানা উদ্যোগ

ফুলবাড়িয়ায় যানজট নিরসনে সড়কে ইউএনও, নিয়েছেন নানা উদ্যোগ

আরিফ রববানী ময়মনসিংহ।।
ব্যস্ততম ফুলবাড়িয়া – ময়মনসিংহ সড়কের যানজট নিরসনে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে ফুলবাড়িয়া
উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে সোমবার ( ২৪ মার্চ ) বিকেলে ফুলবাড়িয়া-ময়মনসিংহ সড়কের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) আরিফুল ইসলাম। পুলিশ ও আনসার সদস্যরা এতে সহযোগিতা করেন।

এ সময় ইউএনও উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন ও রাস্তার দুপাশের ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও ভাসমান দোকান সরিয়ে দেন। সড়কে যত্রতত্র পার্কিং করা গাড়ি সরিয়ে দিয়ে পুনরায় গাড়ি যেন যত্রতত্র পার্কিং না করে সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন। এ সময় তিনি যানজটমুক্ত ফুলবাড়িয়া গড়ে তুলতে সকলের সহযোগিতা ও সচেতনতা কামনা করেন।

জানা গেছে, উপজেলাবাসীকে যানজটের ভোগান্তি থেকে রক্ষা করতে, পবিত্র মাহে রমজান শান্তিপূর্ণ পরিবেশে পালন ও আসন্ন ঈদুল ফিতর আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। যানজট নিরসনের লক্ষ্যে ফুলবাড়িয়া -ময়মনসিংহ সড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিভিন্ন মার্কেটের সামনেসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয় এবং দায়িত্ব দেওয়া গ্রাম পুলিশদের তদারকি কঠোর ও জোরদার করার নির্দেশ দেওয়া হয়। কোনো ট্রাক যেন সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ব্যস্ততম সড়কে প্রবেশ করতে না পারে এ ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়।পণ্যবাহী ট্রাক বা যে কোন গাড়ী লোড আনলোডের সময় রাত ৯ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত দেওয়া হয়েছে। এছাড়াও যানজট নিরসনে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের ব্যানার, মাইকিং, ও প্রচারের মাধ্যমে বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) আরিফুল ইসলাম বলেন, যানজট সমস্যার ভুক্তভোগী এ উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষ। অথচ এ যানজট সৃষ্টির ক্ষেত্রেও অনেকেই কোনো না কোনোভাবে দায়ী। এজন্য উপজেলার যানজট নিরসনে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। যানজটমুক্ত নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে নানা উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। যানজট নিরসনে প্রতিনিয়ত অভিযানের পাশাপাশি সচেতনতামূলজ প্রচারণাও চালানো হচ্ছে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!