স্টাফ রিপোর্টারঃ
গত এক সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ রাখা নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ রুটে চলাচলকারী লোকাল ট্রেনটি বন্ধ রাখার প্রতিবাদে এবং পুনরায় চালু দাবীতে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে নেত্রকোনার সচেতন নাগরিক সমাজ ও মোহনগঞ্জ উন্নয়ন ফোরাম।
শুক্রবার (২১ মার্চ) বেলা ১২ টায় রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন,
মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেনটি আগে চালু ছিল বেশ কিছুদিন ধরে হঠাৎ ট্রেনটি বন্ধ হওয়ায় ওই এলাকার সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
আমরা চাই অনতিবিলম্বে পুনরায় ট্রেনটি চালু করা হোক। আগামী দুইদিনের মধ্যে ট্রেনটি চালু করতে হবে।অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং রেলপথ অবরোধ করা হবে বলে হুশিয়ারী করেন বক্তারা।
মোহনগঞ্জ উন্নয়ন ফোরাম এর সভাপতি অধ্যাপক আল হেলাল তালুকদারের সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার মোঃ আল মুজাহিদ তালুকদারের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন আলহাজ্ব ফারুক আহমেদ, সহ সভাপতি,মোঃ আবু তাহের, ময়মনসিংহ মোহনগঞ্জ সমিতি,সাধারণ সম্পাদক , খন্দকার আবু হানিফ,সেক্রেটারি ময়মনসিংহস্থ নেত্র এসোসিয়েশন,ছাত্রনেতা সাদ্দাম হোসেন প্রিন্স, আল আমিন,ফারহান চৌধুরী,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ময়মনসিংহ মহানগর। আরও উপস্থিত ছিলেন মোহনগঞ্জ সমিতি ময়মনসিংহের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম দপ্তর সম্পাদক আবুল হাসেম।মাওলানা নুরুল আমিন প্রমূখ।
এসময় সচেতন নাগরিক সমাজ ও মোহনগঞ্জ উন্নয়ন ফোরামের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য-এক সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ রয়েছে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ময়মনসিংহ রুটে চলাচলকারী লোকাল ট্রেনটি, যা দুর্ভোগে ফেলেছে যাত্রীদের।
ট্রেনটি প্রতিদিন ময়মনসিংহ জংশন স্টেশন থেকে ভোর ৫টা ৪০ মিনিট এবং দুপুর ২টা ১০ মিনিটে মালামাল বহনকারী বগি এবং যাত্রীবাহী পাঁচটি বগি নিয়ে ছেড়ে আসত নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে, কিন্তু গত এক সপ্তাহ ধরে ট্রেনটি আসা-যাওয়া করছে না। এর ফলে জেলা শহরে বসবাসকারী বিভিন্ন দপ্তরের চাকরিজীবি, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
ময়মনসিংহ জংশন স্টেশন থেকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের ৬৮.৫ কিলোমিটারের মধ্যে শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশন, হিরণপুর রেলওয়ে স্টেশন, চল্লিশা রেলওয়ে স্টেশন, নেত্রকোণা সাতপাই বড় রেলওয়ে স্টেশন, নেত্রকোণা কোর্ট রেলওয়ে স্টেশন, ঠাকুরাকোণা রেলওয়ে স্টেশন, বারহাট্টা রেলওয়ে স্টেশন, অতিথপুর রেলওয়ে স্টেশনের যাত্রীরাও পোহাচ্ছেন দুর্ভোগ।
মোহনগঞ্জ লোকাল ট্রেনে নিয়মিত যাতায়াতকারী একাধিক যাত্রীরা বলেন, ‘ট্রেনটি বন্ধ থাকায় চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি রাখছি দ্রুত সময়ের মধ্যে মোহনগঞ্জ লোকাল ট্রেনটি চালু করার জন্য।’
তবে এ বিষয়ে নেত্রকোণা রেলওয়ে স্টেশনের মাস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘খুব সম্ভবত ইঞ্জিন সংকট। আশা করছি ঈদের আগেই তা দূর হবে এবং অন্যান্য ট্রেনের মতো মোহনগঞ্জ লোকাল ট্রেনটি চালু হবে বলে আশা করেন তিনি।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে