আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ ড ইদ্রিস খান বলেছেন, ‘মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু পেশাগত জায়গায় সবাইকে (সাংবাদিকদের) ঐক্যবদ্ধ থাকতে হবে। পেশাগত মানদণ্ডের দিক থেকে কম্প্রোমাইজ (আপস) করা যাবে না। তিনি বলেন-একজন আরেকজনের সাথে মনের অমিল থাকতেই পারে,তবে পেশাগত ক্ষেত্রে সকলের ঐক্যবদ্ধ থাকা দরকার, কারণ ঐক্যবদ্ধ শক্তিকে কেউ কখনো পরাজিত করতে পারেনা।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) বিকাল ২ টায় ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জাব্বার মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ৩য় বর্ষপুর্তি উদযাপন উপলক্ষে
ময়মনসিংহ জেলা শাখার আয়োজিত এক আলোচনা সভা ও মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে
তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুশিদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাপ্তি ল্যাবরেটরীজ (আয়ু) লিমিটেড এর চেয়ারম্যান, ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)শফিকুল ইসলাম খান, (ছোটন), বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সিনিয়র সহ-সভাপতি, (সাধারাণ সম্পাদক) মোঃ তৌহিদুজ্জামান প্রমুখ।
সাংবাদিকদের উদ্দেশে ড.ইদ্রিস খান বলেন, ‘যা লিখছি, সেটা যেন তথ্যভিত্তিক হয়। আমরা যেন কম্প্রোমাইজ না করি। একবার কম্প্রোমাইজ করলে সারা জীবনের জন্য করতে হয়। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। পেশাগত জায়গায় ইউনাইটেড থাকতে হবে। সম্পাদক পরিষদ সব সময়ই গণমাধ্যম কর্মীদের পাশে থাকবে। আমরা যে কাজগুলো করি সেগুলো সব সময়ই চ্যালেঞ্জিং এবং কঠিন। তবে আগের তুলনায় এখন কাজ করার সুযোগ তৈরি হয়েছে। আপনাদের লেখনিতে যেন কারো মানহানি না হয় সে বিষয়েও লক্ষ রাখতে হবে।
অনুষ্ঠানে ময়মনসিংহে কর্মরত ২৮ জন সাংবাদিককে
বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে