Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে দলীয় খোলস পাল্টে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও ধরাছোঁয়ার বাইরে সুমন?

ময়মনসিংহে দলীয় খোলস পাল্টে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও ধরাছোঁয়ার বাইরে সুমন?

ষ্টাফ রিপোর্টারঃ
উত্তপ্ত রয়েছে ময়মনসিংহ সদরের ঘাগড়া ও চুড়খাই বাজারের আন্ডারওয়ার্ল্ড’। এতদিন আওয়ামী সরকারের ছায়াতলে থেকে অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতেন শীর্ষ সন্ত্রাসীরা। দীর্ঘদিন আওয়ামী সরকারের ছায়াতলে থাকলেও জুলাই গণ-অভ্যুত্থানে পটপরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে রাজনৈতিক দলের সাইনবোর্ড পরিবর্তন করে চালাচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড। দেড় যুগের বেশি সময় ধরে তারা ছিলেন আওয়ামী লীগের। বর্তমান পেক্ষাপটে আধিপত্য ধরে রাখতে দলীয় পরিচশ পাল্টে তারা প্রকাশ্যে আবারও সক্রিয় হয়ে উঠেছেন। তাদেরই একজন ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই বাজারের সুমন।

সুমনের বোনের জামাই,মোহাম্মদ আলী বাবুল মিয়ার মেয়ের জামাই মৃত আতাউর রহমান এর পুত্র জুয়ার বোর্ড মালিক খালেককে গত,২৯শে অক্টোবর /২০২৪ইং রাত ১১টা কোতোয়ালি মডেল থানার এএসআই মাসুম গোপন সাংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে চুড়খাই বাজারের একটি দুতলা বিল্ডিং থেকে গ্রেপ্তার করে কোর্ট হাজতে প্রেরন করলেও রহস্য জনক কারনেই গ্রেফতার হয়নি আওয়ামী লীগ ও তার অংগ সংগঠন এর ক্যাডার মিছিলের নেতৃত্ব দানকারী চুরখাই বাজারের সুমন। এনিয়ে চুড়খাই বাজারসহ আশ – পাশের বিভিন্ন এলাকায় মানুষের মাঝে চলছে সমালোচনা।

জুলাই২০২৪ গণঅভ্যুত্থানের পর থেকে এলাকায় দলীয় আধিপত্য বজায় রেখে সন্ত্রাসী সুমন দলীয় কার্যকলাপ চালিয়ে, চাঁদাবাজি করে যাচ্ছে। দলীয় পদ পদবী অন্ধকারে রাখতে স্থানীয় পুলিশকে দিয়েছে মোটা অংকের টাকা। এমন প্রচার রয়েছে এলাকায়। সুমন গভীর রাতে থানায় আসাযাওয়া করে বলে অনেকে জানিয়েছে। নিজেকে আড়ালে রাখতে, পুলিশ দিয়ে বিভিন্ন লোকজনকে হয়রানি করা , চাঁদা না দিলে মারধর করা, পুলিশের ভয় দেখানো, টাকা না দিলে বাড়ি ঘরে হামলা করার অনেক ঘটনা রয়েছে।

সরেজমিনে জানা যায়, চুড়খাই বাজার ব্যবসায়ী মোফাজ্জল ,রফিকুল, সবুজ ,নাঈম ,সিদ্দিক মুন্সী ,আশরাফ আলী গং দের জিজ্ঞাসাবাদ করিলে তারা জানায় সুমন একজন  সন্ত্রাসী চাঁদাবাজ, জুয়ারী ও জুয়ার বিডার, মাদক ব্যবসায়ী ও তার বোনের জামাই জুয়ার বিডার খালেক। বিডার খালেককে চুরখাই বাজার থেকে ২৯ অক্টোবর ২০২৪ জুয়ার আসর থেকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। এখনো সেখানে রাতে জুয়ার আসর বসে।

স্থানীয় জনগন জানায়, সুমন খালেকের জুয়ার বোর্ড থেকে নিয়মিত টাকা দেয়ার কারনে পুলিশ সেখানে হানা দেয়না।

সুমন আওয়ামী লীগের একজন আস্থাভাজন মিছিল সন্ত্রাসী। সুমন তার অনেক সন্ত্রাসী লোক নিয়ে মিছিল করে এলাকায় আতংক করে রাখে। এখন সে কখনো জামাত শিবির আবার কখনো বিএনপির সমর্থক বনে গেছেন।

পান ঘাগড়া গ্রামের আব্দুল লতিফ ও নজরুল বলেন, মো:সুমন মিয়া ,পিতা মোহাম্মদ আলী বাবুল ওরফে বন্দুক বাবুল সাং-পনঘাগড়া,ডাকঘর -চুড়খাই বাজার,সদর,ময়মনসিংহ। এই সুমনের পিতা মোহাম্মদ আলী বাবুল মিয়া,শামীম এণ্টারপ্রাইজ এ খুলনা যাওয়ার উদ্যেশে গাড়ীতে উঠলে ২০শে জুন ২০১৮ সালে রাত ৯ টার সময় ঢাকার কাউন্টারটেরিজম তাকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে ঢাকা নিয়ে যায় এবং ঢাকা মেট্রো বি:ট্রা: মা:নং ৫৩১|১৮,সুত্র: তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থানার মামলা নং ২১(৬)২০১৮।

পরবর্তীতে ৩০শে জুন২০১৮ইং মোহাম্মদ আলী বাবুল মিয়া কে নিয়ে কাউন্টারটেরিজম ইউনিটের একটি দল মাইক্রোবাসে করে বাবুল কে তাহার নিজ বাড়িতে নিয়ে আসে এবং বাবুলের শিকার উক্তিতে বাবুলের রান্না ঘড় এবং তার বাড়ি মেয়ের জামাই খালেক সরকার পিতা মৃত আতাউর রহমান এর রান্না ঘড়ের মেঝে তে খনন করে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গুলাবারুদ উদ্দার করে । এ সময় উপস্থিত সাক্ষী গণ শহীদুল্লাহ খোকা, সিদ্দিকুর রহমান, আসাদুল সরকার। আদালতে মামলা বিচারাধীন রয়েছে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!