ডেসটিনি গ্রুপের আলোচিত ২টি প্রতিষ্ঠান ( ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ ও ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিঃ) এর নামে ২০১২ সালে মামলা করে দুর্নীতি দমন কমিশন।
আদালতের প্রতি সম্মান জানিয়ে ২০১২ সালের ১১ অক্টোবর স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন ডেসটিনি গ্রুপের কর্ণধার ড. মোহাম্মদ রফিকুল আমীন ও আলহাজ্ব মোহাম্মদ হোসেন।
১২ বছর পর একটি মামলা ২০২২ সালের ১২ মে ও অপর মামলাটি ২০২৫ সালের ১৫ই জানুয়ারি বিচারিক আদালতে নিস্পত্তি হয় । দীর্ঘ ১২ বছর ৩মাস ৫দিন অন্যায় ভাবে সাজা খাটার পর ২জন জেল জীবন থেকে মুক্ত হন ।
২ জনই কারাগার থেকে মুক্ত হয়ে এর পরদিন থেকে ৪৫ লক্ষ বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশকদের স্বার্থের কথা চিন্তা করে প্রতিদিন নিয়মিত অফিস করেন । বিনিয়োগকারীদের সাথে নিয়মিত দেখা সাক্ষাৎ ও তাদের সমস্যা সমাধানের জন্য কাজ করেন ।
ডাক্তার বলেছিলেন আগে স্বাস্থের বিষয় টি খেয়াল রাখার জন্য । কিছু দিন যেন তিনি চিকিৎসার জন্য সময় নেন । ডাক্তারের কথা মত গত ৩১ জানুয়ারি ঢাকার বারডেম হসপিটালে ভর্তি হন ।
ডাক্তার এনজিও গ্রাম করে বলেছেন আলহামদুলিল্লাহ্ আপনার স্বাস্থের কন্ডিশন ভাল । তবে আপনাকে কমবেশি ১ সপ্তাহ বিশ্রামে থাকা প্রয়োজন। এই সময়ের মধ্যে আপনি কথা বলা ও দেখা সাক্ষাৎ থেকে বিরত থাকবেন।
ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী গত বুধবার থেকে ১টি বেসরকারী হাসপাতালে ড. মোহাম্মদ রফিকুল আমীন স্যার অভিজ্ঞ ডাক্তারের তত্বাবধানে ভর্তি আছেন । এই সময়ের (১ সপ্তাহ) মধ্যে সকলের সাথে মোবাইলে কথা বলা ও দেখা সাক্ষাৎ করা থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করেছেন।
ড. মোহাম্মদ রফিকুল আমীন স্যার বলেছেন এই সময়ের (১ সপ্তাহ) মধ্যে স্যারের সকল নাম্বার বন্ধ থাকবে । কেউ যেন এই বিষয়ে কোন প্রকার দুশ্চিন্তা না করেন। আল্লাহ পাক রাব্বুল আলামীন সবকিছু ঠিক রাখলে আগামী সপ্তাহ থেকে আবার নিয়মিত অফিস করবেন ইনশাহ আল্লাহ ।
জরুরী যদি কোন প্রয়োজন হয় তাহলে বৈশাখী টেলিভিশনের জি এম সরদার আব্দুর রউফ সাহের সাথে যোগাযোগ করলে তিনি তা স্যারের কাছে পৌছিয়ে দিবেন ।
(বিঃ দ্রষ্টব্য এই বিষয়টি প্রচার করার জন্য বলেছেন । আমরা যেন সকলের কাছে এই ম্যাসেজ টি পৌছিয়ে দেওয়ার ব্যবস্থা করি। )
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে