স্টাফ রিপোর্টার্স:
দীর্ঘ ১২ বছর পর ডেসটিনি গ্রæপের শরিয়া কাউন্সিলের ১ম সভা অনুষ্ঠিত হয়। গতকাল ডেমটিসির এমডি রফিকুল আমীন ও চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসেন এর জেল মুক্তি উপলক্ষে বৈশাখী টেলিভিশনের চতুর্থ তলায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ডেসটিনি শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা কে এম আব্দুস সোবহান এর সভাপতিত্তে¡ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা করেন সদস্য মাওলানা খন্দকার শহীদুল হক। সদস্য সচীব মাওলানা আলাউদ্দীন খানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেসটিনি শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা কে এম আব্দুস সোবহান।
স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. আতাউর রহমান মিয়াজী ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ রশীদ আহমেদ ফেরদাউস ভাইস চেয়ারম্যান ডেসটিনি শরিয়া কাউন্সিল।
দোয়া ও মাহফিল অনুষ্ঠানে ১২ বছর এর জেল জীবনের বর্ণনা তুলে ধরেন ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক ডেসটিনির প্রকাশক সম্পাদক এবং বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ রফিকুল আমীন ও ডেসটিনি-২০০০ লিমিটেড এর ফাউন্ডার চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসেন।
তিনি (ড. মোহাম্মদ রফিকুল আমীন) তার বক্তব্যে বলেন, আমাদের প্রতি অমানবিক অত্যাচার করা হয়েছে- ডেসটিনির প্রতি অন্যায় করা হয়েছে, আমরা ন্যায় বিচার চাই। আমার ব্যবসায়িক পার্টনার আলহাজ্ব মোহাম্মদ হোসাইনকে হক স্টিক দিয়ে আঘাত করা হয়েছে। আমাদেরকে বিভিন্ন প্রকার প্রস্তাব দেয়া হয়েছে।
বিশেষ করে ‘অপরাধ স্বীকার করে আমরা যেন দেশের বাইরে পালিয়ে যাই। অথবা ডেসটিনি-২০০০ লি. বন্ধ করে দিই’। আমরা তাদের কোনো অনৈতিক প্রস্তাবে রাজি হইনি।
আমরা বলেছি, এ দেশের মানুষ আমাদের বিশ্বাস করেছে। আমরা সেই বিশ্বাস ভঙ্গ করবো না। মরতে হয় এই দেশে মরব। তবুও দেশের মানুষের সঙ্গে বেঈমানী করবো না। আমরা পূর্বের দুদকের কর্মরত পাঁচজন কর্মকর্তার বিচার চাই।
আরও উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক টিপু আলম মিলন জিএম সরদার আব্দুর রউফ হেড অফ নিউজ জিয়াউল হক সুমন ব্রড কাস্টের হেড মোস্তাফিজুর রহমান পলাশ সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন।
এছাড়া ডেসটিনি শরিয়া কাউন্সিলের আরও উপস্থিত ছিলেন সদস্য মাওলানা আব্দুল হালিম সৈয়দ আহমেদ আলী সদস্য মাওলানা খন্দকার শহীদুল হক সদস্য মাওলানা শাহ আলম সদস্য হাফেজ মুফতি আব্দুল হান্নান সদস্য মাওলানা মহিউদ্দীন গাজী সহ আরও অনেক।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে