Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে ৯৮০ পিস নেশার ইনজেকশন‘সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।

ময়মনসিংহে ৯৮০ পিস নেশার ইনজেকশন‘সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে নেশা জাতীয় ইনজেকশন‘সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। জেলার কোতোয়ালী থানাধীন রহমতপুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ। এসময় তাদের নিকট থেকে ৯৮০ (নয়শত আশি) পিস নেশা জাতীয় ইনজেকশন‘ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। গ্রেফতারকৃত আসামরা হলেন পাঁচবিবি থানা এলাকার গোপালপুর এলাকার বিল্লাল হোসেন এর পুত্র মোঃ গোলাম রব্বানী (৩০),দুলাল মিয়ার পুত্র মোঃ মিলন হোসেন (৩২)।

র‌্যাব-১৪ এর ময়মনসিংহের অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, পিপিএম-সেবা) জানান-র‍্যাব তাঁর প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাসবাদ, মাদক, অস্ত্র, অপহরণ,চোরাচালান, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায়, র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ‘র একটি আভিযানিক দল ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ সকাল ০৬.০০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন রহমতপুর বাইপাস মোড় সংলগ্ন মুক্তাগাছাগামী মহাসড়কের উত্তর পাশে ‘ইমাম লাইব্রেরী’ নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে পাঁচবিবি থানা এলাকার গোপালপুর এলাকার বিল্লাল হোসেন এর পুত্র মোঃ গোলাম রব্বানী (৩০),দুলাল মিয়ার পুত্র মোঃ মিলন হোসেন (৩২) কে ৯৮০ (নয়শত আশি) পিস নেশা জাতীয় (Buprenorphine Injection) ও ০৩ টি মোবাইল ফোন (সিমসহ) গ্রেফতার করে। উদ্ধারকৃত ইনজেকশনের অনুমানিক মূল্য ১,৯৬,০০০ (এক লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান- ধৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের পূর্বক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।

About Mizanur Rahman

Check Also

ফুলপুরে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সিরাজুম মুনীর রিফাতের মতবিনিময় ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ফুলপুর উপজেলার সার্বিক পরিস্থিতি, জনকল্যাণমূলক কার্যক্রম, সামাজিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!