Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৪ শুভ উদ্বোধন

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৪ শুভ উদ্বোধন

মো:আরিফ রববানী,ময়মনসিংহ।

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’-দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্য সামনে রেখে ময়মনসিংহ জেলা প্রাথমিক অফিস এর আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্ট বালক,বালিকা ফুটবল খেলা শুভ উদ্বোধন হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) সকালে সার্কিট হাউসে মাঠে আলোচনা অনুষ্ঠান ও খেলার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত,গীতা পাঠ,জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক,বালিকা ২০২৪ শুভ উদ্বোধন হয। অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ এর অনুপস্থিতিতে তার পক্ষে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ইউছুফ আলী।

অতিরিক্ত ময়মনসিংহ জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি জাবেদুর রহমানসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক জালাল উদ্দীন প্রমুখ।

এসময় বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন শিক্ষাই জাতি মেরুদন্ড, সুস্থ থাকতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। মাদকাসক্তি থেকে দূরে থাকতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা কোন বিকল্প নেই। এই খেলা গুলোর মাধ্যমে আগামী দিনের জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি হওয়া সম্ভব।

এসময় অন্যান্যদের মাঝে জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম,জেলা শিক্ষা অফিসার, সদর উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীনসহ বিভিন্ন উপজেলার শিক্ষা অফিসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিক,ছাত্র-ছাত্রী ও খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!