Breaking News
Home / Uncategorized / পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ

পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ

নিজস্ব সংবাদদাতা:
নেত্রকোনার পূর্বধলার শ্যামগঞ্জের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে সোমবার বিকেলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী কম্বল বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আলহাজ্ব মুহাম্মাদ শফিকুল ইসলাম, নেত্রকোনা জেলার সভাপতি মাওলানা জাকিরুল ইসলাম, সহ-সভাপতি মুফতি আমিনুল ইসলাম লিমন,সাধারণ সম্পাদক মুফতী ওমর ফারুক ওফা, ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বধলা থানার সেক্রেটারি মুফতি নোমান সিরাজী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পূর্বধলা থানার সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা শামছুল ইসলাম আমিনী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১০ নং নারান্দিয়া ইউনিয়ন সহ- সভাপতি মাওলানা অজেদুল হক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ১০ নং নারান্দিয়া ইউনিয়ন সভাপতি মুহাম্মাদ মজনু মিয়া প্রমুখ।

মুফতী মানসুর আহমদ সাকী বলেন, ৫ আগস্ট পরবর্তী সময় মানুষ যেভাবে আশা করেছিলো তা পুরণ তো হয়নি বরং আশা-আকাঙ্খার ধারে কাছেও যেতে পারেনি। মানুষ কষ্টে দিনাতিপাত করছে। বিশেষ করে অসহায় ও শীতার্ত মানুষ শীতে কষ্ট পাচ্ছে। অপরদিকে মানুষ চাঁদাবাজীমুক্ত একটি সুন্দর দেশ আশা করেছিলো। কিন্তু শোষন বঞ্চনার হাত থেকে রেহায় পায়নি। এখনও দেদারছে চাঁদাবাজি হচ্ছে। মানুষের উপর জুলুম নির্যাতন চলছে সেই ফ্যাসিবাদী কায়দায়ই। এসব থেকে মানুষ মুক্তি চায়। মানুষ শান্তিতে বসবাস করতে চায়।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!