Breaking News
Home / Uncategorized / ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচারে স্থানীয়দের মাঝে ক্ষোভ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচারে স্থানীয়দের মাঝে ক্ষোভ

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আবু নোমান মোঃ আব্দুল আজিজের বিরুদ্ধে একটি চক্র অপ-প্রচারে লিপ্ত বলে অভিযোগ উঠেছে। ওই চক্রটি জনপ্রিয় এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রভাব বিস্তার ও জন্ম নিবন্ধন ও নানা কাজে অনিয়ম ও মেম্বারদের বেতন ভাতা আত্মসাৎ সহ নানান মিথ্যাচার করে ইতিমধ্যে সংবাদ সম্মেলন করলেও ইউনিয়নের সামাজিক ও গণ্যমান্যরা সেটিকে একটা ষড়যন্ত্র হিসাবেই মনে করছেন। তাদের মতে- আওয়ামী লীগ সরকারের পতনের পর বিষয়টি বর্তমান পেক্ষাপটে রাজনৈতিক প্রতিহিংসার অংশ। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। খোঁজ নিয়ে জানা গেছে, ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ পেশাগত ও জনপ্রিয়তার ইমেজকে সংকটে ফেলতে এবং রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে তার বিরুদ্ধে হয়রানির উদ্দেশ্যে এমন মারাত্মক রকমের মানহানিকর ও অসত্য অভিযোগ তুলে ধরে মিথ্যা সংবাদ সম্মেলন করে তা গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এছাড়াও ওই মিথ্যা সংবাদে অসত্য তথ্যসম্বলিত নানা অনিয়ম ও দুর্নীতির বানোয়াট অভিযোগ আনা হয়। তবে অনুসন্ধানে গেলে, উপরোক্ত অভিযোগের সঙ্গে ওই ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল আজিজ এর কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে রাজনৈতিক আক্রোশ থেকেই এমন কাল্পনিক অভিযোগ এনে মিথ্যা সংবাদ সম্মেলন করে প্রকাশ করা হচ্ছে। করা হচ্ছে নামে-বেনামে মিথ্যা অভিযোগও।

মেম্বারদের করা সংবাদ সম্মেলনে আনিত অভিযোগ
গণমাধ্যমের সামনে আসা ও আনীত অভিযোগকে ভিত্তিহীন দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেছেন চেয়ারম্যান আব্দুল আজিজ। তিনি বলেন, ‘একটি কুচক্রি মহল আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে এবং আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক অভিযোগ এনে সংবদ সম্মেলন করে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করে চলেছে। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে মূলধারার গণমাধ্যমগুলোকে অনুরোধ করছি, অসত্য তথ্যসম্বলিত মিথ্যা সংবাদ পরিবেশন না করতে। আইন উপেক্ষা প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা ও অন্যায়, অনিয়ম, দুর্নীতি, মাদক, জুয়া, ভূমিদখল, বৃক্ষ নিধনসহ যে কোনো অপরাধের প্রতি ঘৃণা রেখেই আমার পথ চলা। এছাড়া আমি বিগত সরকারের আমলে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত ইউপি চেয়ারম্যান হলেও দলমত নির্বিশেষে সকল দলের নেতাকর্মীদের সাথে নিয়ে তাদের পরামর্শ মোতাবেক পরিষদ চালিয়ে যাচ্ছি। জনগণের ভেটে নির্বাচিত চেয়ারম্যান হিসাবে সরকার আমাকে গেজেট দিয়েছে।
আমি আইন অনুসারে নিয়ম মেনে নৈতিক ও পেশাগত দায়িত্ব থেকে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সহিত সব কাজ পরিচালনা করে আসছি। কিন্তু দুঃখের বিষয়, সম্প্রতি সমাজের কতিপয় ব্যক্তি ও আমার রাজনৈতিক প্রতিপক্ষের ইশারায় আমার পরিষদের কয়েকজন মেম্বার সম্পূর্ণ মিথ্যা ঘটনার বিবৃতি স্থাপন করে আমার বিরুদ্ধে মারাত্মক রকমের অপপ্রচারে লিপ্ত। তিনি আরো জানান, সংবাদ সম্মেলনে মেম্বাররা নিজেদের কে বিএনপির সমর্থক বলে দাবী করে তারা বিগত দিনে আমার নিকট থেকে সুবিধা পায়নি বলে অভিযোগ তুলেছেন, তবে আমি আমার জানামতে তাদেরকে বিএনপি বলে মনে করি না,আমি মনে করি তারা আমার একটা পরিবার। আর পরিবারের সদস্যদের ঠকানো যায়না,আমার কাছ থেকে অনৈতিক সুবিধা নিতে ব্যর্থ হয়ে প্রতিপক্ষের বেঁধে দেওয়া মিথ্যা স্থাপনকৃত অভিযোগ নামে-বেনামে প্রজাতন্ত্রের বিভিন্ন দপ্তরে দাখিল করা হচ্ছে। একইসাথে বিভিন্ন গণমাধ্যমে নানা রকম মানহানিকর ও মিথ্যা ঘটনার বিবৃতি দেয়া হচ্ছে। তথ্য যাচাই-বাছাই কিংবা অনুসন্ধান না করেই সেই মিথ্যা অভিযোগের ভিত্তিতেই সংবাদ প্রচার করা হচ্ছে, যা একেবারেই অপ্রত্যাশিত। অভিযোগের বিষয়ে চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, যেসব অভিযোগ আমার বিরুদ্ধে আনা হচ্ছে। এর স্বপক্ষে কোনো সাক্ষ্য-প্রমাণ দিতে পারবে না অভিযোগকারীরা। কেননা অভিযোগের জায়গাগুলোই কাল্পনিক। শুধুমাত্র আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার মানসিকতা থেকে আমার বিরুদ্ধে চলমান এই মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের মিশন। না বললেই নয়, মিথ্যা অভিযোগ এনে আমার কাছ থেকে প্রায়ই অনৈতিক সুবিধা চাওয়া হয়। এতে সাড়া না দেওয়ায় সম্প্রতি এই অপপ্রচারের মিশন চালিয়ে যাচ্ছে মেম্বারা। মূলত এটিই হলো পেছনের গল্প। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে। আর অপপ্রচার ছড়িয়ে দেওয়া গেলেও কখনোই প্রতিষ্ঠিত হয় না। উল্লেখ্য, আব্দুল আজিজ একজন সৎ নিষ্ঠাবান ও সফল জনপ্রতিনিধি। আওয়ামী লীগের দলীয় মনোনয়নে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে তিনি জয় লাভ করেন। তার বিরুদ্ধে এসব অপপ্রচার ও মিথ্যাচারের স্থানীয়ভাবে বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গের মাঝেও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। চেয়ারম্যানের কাছ থেকে অনৈতিক সুবিধা না পেয়ে মেম্বাররা এমন ষড়যন্ত্র করছে বলেও এলাকায় সমালোচনা চলছে।

সাখুয়ার বর্তমান চেয়ারম্যান আব্দুল আজিজ অনেক বাঁধা ও বিপত্তি উপেক্ষা করে আজ একজন সফল ইউপি চেয়ারম্যান হিসেবে প্রতিষ্ঠিত। তিনি তার পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য অবিরত কাজ করে যাচ্ছেন। দায়িত্ব নিয়ে উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তার নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকায় নিজের মুখ উজ্জ্বল করেছেন। অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান জিরো টলারেন্স বলে জানা গেছে। তিনি আক্ষেপের সাথে আরো জানান, আমি ইউপি চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব নেয়ার পর থেকে আজ পর্যন্ত যদি কোনো দুর্নীতি বা ক্ষমতার অপ-ব্যবহার করে থাকি, তার একটি উপযুক্ত প্রমাণ দিক আমার প্রতিপক্ষরা। আমি প্রতিযোগিতা পছন্দ করি, প্রতিহিংসা নয়, বলেও জানান এই জনপ্রতিনিধি।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!