Breaking News
Home / Uncategorized / নেত্রকোনায় তালামীযের মাহফিলে মীলাদুন্নবী(সা)অনুষ্ঠিত

নেত্রকোনায় তালামীযের মাহফিলে মীলাদুন্নবী(সা)অনুষ্ঠিত

মাহফিলে মীলাদুন্নবী (সা.) আশিক হৃদয়ে ইশকের জোয়ার প্রবাহিত করে
—–সুলতান আহমদ

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি সুলতান আহমদ বলেন, যে মজলিসে আল্লাহর নবী (সা.)-এর জন্মের সময়ের অলৌকিক ঘটনা বর্ণনা করা হয় ও নসবনামা বর্ণনা করা হয়। নবীর শানে রচিত বিখ্যাত নাত পরিবেশনা করা হয়, তাঁর উপর দরুদ ও সালাম প্রেরণ করা হয়, সেটা মাহফিলে মীলাদুন্নবী (সা.)। আর আশিকানে মুস্তফা এ মাহফিলে এসে নিজের রূহকে তাজা করেন এবং নবী প্রেমে সিক্ত হোন।
তিনি আরো বলেন, রাসূল (সা.)-এর জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা হয়। এতে করে উম্মতে মুহম্মদী নবীর অনুপম আদর্শ সম্পর্কে জানতে পারেন। নবীর প্রতি প্রেমিকদের ভালোবাসার নজরানা সম্পর্কে অবগত হোন। যা আশিক হৃদয়ে ইশকের জোয়ার প্রবাহিত করে।

২৪ অক্টোবর, (সোমবার) বাদ যুহর নেত্রকোনা জেলা প্রেসক্লাবে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নেত্রকোনা জেলা আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন।

জেলা সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাছুম আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক
মাওলানা মুহাম্মদ উসমান গনি, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শেখ আলী হায়দার, সহ- স্কুল ও কলেজ সম্পাদক আতিকুর রহমান সাকের।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের ময়মনসিংহ জেলা সাধারণ সম্পাদক সামছুদ্দিন মামুন, নেত্রকোনা জেলা সহ-সভাপতি আবুল বাশার মো. সাইফুল্লাহ, খালিয়াজুরী উপজেলা সভাপতি শায়খুল ইসলাম, আটপাড়া উপজেলা সভাপতি হোসাইন আহমদ হযরত আলী, মোহনগঞ্জ উপজেলা সভাপতি কাওছার আহমেদ, কেন্দুয়া উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম, মদন উপজেলা সভাপতি মাহমুদুল হাসান সোহান, মাওলানা আলতাফ হোসেন জিহাদী, মাওলানা শহীদুল্লাহ পাঠান , লতিফিয়া কারী সোসাইটি মোহনগঞ্জ শাখার সাবেক সভাপতি মাওলানা মুজিবুর রহমান, মাওলানা কামরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের কিশোরগঞ্জ জেলা অফিস সম্পাদক বুরহান উদ্দিন, নেত্রকোনা সদর উপজেলা সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, লতিফিয়া ক্বারী সোসাইটি আটপাড়া পূর্বধলা সদর যৌথ শাখার সাধারণ সম্পাদক মাওলানা নূরুন্নবী, মোহনগঞ্জ সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ উজ্জ্বল, আটপাড়া লতিফিয়া হিফজুল কুরআন মাদ্রাসার শিক্ষক হাফিজ ইয়াসিন আরাফাত প্রমুখ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!