Breaking News
Home / Uncategorized / ধোবাউড়ায় সহকারী শিক্ষকের উপর প্রধান শিক্ষক গং এর হামলা, দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ধোবাউড়ায় সহকারী শিক্ষকের উপর প্রধান শিক্ষক গং এর হামলা, দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি ঃ
-ময়মনসিংহ ধোবাউড়া উপজেলাধীন পোড়া কান্দুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্ণীতি অনিয়মের প্রতিবাদ করায় প্রধান শিক্ষকের নির্দেশে কম্পিউটার শিক্ষক শান্ত কুমার সাহা’র উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে অভিযুক্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বকুল ও তার বাহীনীর সদস্য মনোয়ার হোসেন রিপন, এনামুল হক সুজন, আব্দুল খালেক খান, জহিরুল ইসলাম সরকার ও আবুল কাশেমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্হা গ্রহনের দাবীতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় সকল পেশাশ্রেনীর জনতা ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা।,

সহকারী শিক্ষকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা,প্রতিবাদ ও শাস্তির দাবী জানিয়ে বৃহস্পতিবার (১৮আগষ্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে মানববন্ধনের আয়োজন করা হলে মানববন্ধনে স্থানীয় সকল পেশাশ্রেনীর জনতা ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিক্ষোভ ও মানববন্ধন টি জনসমূদ্রে পরিণত হয়। তাদের একটাই দাবী ঘটনায় সাথে জড়িতদের বিচার ও দৃষ্টান্ত শাস্তি।

বিদ্যালয় প্রাঙ্গনে পোড়া কান্দুলিয়া এলাকাবাসী আয়োজিত এ মানববন্ধনে এলাকার গন্যমান্য ব্যাক্তিগনসহ বিভিন্ন বয়সের শত শত লোক অংশ গ্রহন করেন।

মানববন্ধনে দোষীদের শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষি সীমা রানী,ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল মাষ্টার, পোড়া কান্দুলিয়া কলেজের প্রভাষক ফরিদ হোসেন বাবলু, ধোবাউড়া মহিলা কলেজের প্রভাষক আব্দুল হান্নান, রফিকুল ইসলাম রফিক, দেলোয়ার হোসেন খান, কালিদাস সাহা, প্রভাষ সাহা, শংকর সাহা, শেখ হাবেছউল্লাহ, মেম্বার আব্দুল জলিল, নুরুজ্জামান, শেখ শহীদ প্রমুখ।

বক্তব্যে তারা এই ঘটনার নিন্দা জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অভিযুক্ত সকলকে গ্রেফতার করে শাস্তিমূলক ব্যবস্হা গ্রহনের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

স্থানীয়দের অভিযোগ মতে জানা গেছে- প্রধান শিক্ষক ও তার সহযোগীদের নানান অপকর্ম ও দূর্নীতির প্রতিবাদ করায় কম্পিউটার শিক্ষক শান্ত কুমার সাহা’র উপর ক্ষিপ্ত হয় প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। তার দুর্ণীতি ও অনিয়ম এর প্রতিবাদ করার জের হিসাবে
প্রধান শিক্ষক রফিকুল ইসলামের নির্দেশে কম্পিউটার শিক্ষক শান্ত সাহাকে গত ১৬ ই আগষ্ট দুপুরে বিদ্যালয়ের একটি কক্ষে তাকে আটক করে হত্যার উদ্দ্যেশে বেধড়ক পেটানোসহ অমানুষিক নির্যাতন করে। সান্ত কুমার শাহার ডাক চিৎকারে বিদ্যালয়ের পার্শ্ববর্তী বাড়ীর লোকজন ঘটনাস্হলে এসে শান্ত কুমার সাহাকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্হায় তাকে ধোবাউড়া স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই রকম ন্যাক্কার জনক ঘটনায় প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বকুলসহ জড়িতদের আসামী করে ভিকটিমের স্ত্রী সীমা রানী বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা দায়ের করা করেছেন। এখনো মামলাটি রহস্য জনক কারণে নথিভুক্ত করা হয়নি বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ টিপু সুলতানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ঘটনা সম্পর্কে অবহিত আছি, অভিযোগ পেয়েছি, ইউএনও বিদ্যালয়ের সভাপতি তিনি বিষয়টি দেখছেন

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!