Breaking News
Home / Uncategorized / বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ময়মনসিংহ সদর সদর উপজেলা প্রশাসন।

সোমবার (১৫ আগষ্ট) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, এবং উপজেলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা হক কলি,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। পরে উপজেলা প্রশাসন মিলনায়তনে জাতির পিতা সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া পুর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর ও সামাজিক সংগঠন সহ সাধারণ মানুষ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!