Breaking News
Home / Uncategorized / জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিরোধীদলীয় নেতার বাণী-

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিরোধীদলীয় নেতার বাণী-

প্রেস বিজ্ঞপ্তিঃ
জাতীয় শোক দিবস এবং বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে এবং ১৫ আগস্টে শহীদ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ এক শোক বাণীতে তিনি এই শ্রদ্ধা জানান।

শনবার (১৪আগষ্ট)বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব, মো:মামুন হাসান প্রেরিত এক শোক বাণীতে বিরোধীদলীয় নেতা বলেন,বাঙালির করুণার্দ্র শোকগাথার দুঃসহ মাসের নাম আগস্ট।বাংলাদেশ ও বাঙালির বিভিন্ন ঐতিহাসিক দিবসের প্রায় সবই অর্জনের, গৌরবের; কিন্তু জাতীয় শোক দিবস হারানোর দিন, কলঙ্কের দিন।এই দিনে ইতিহাসের বর্বরোচিত ও মর্মান্তিক হত্যাযজ্ঞ চালিয়ে স্বপরিবারে হত্যা করা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীন বাংলাদেশের স্হপতি বঙ্গবন্ধুকে।

তিনি আরও বলেন, আমাদের জাতীয় ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম।তিনি ছিলেন জাতীয় ঐক্য, প্রেরণা ও স্বাধীনতার মূর্ত প্রতীক, বাঙালি জাতির স্বপ্নের রূপকার। তাঁর ইস্পাত কঠিন নেতৃত্ব বাঙালি জাতিকে দিয়েছে অধিকার আদায়ের প্রেরণা। তাঁরই নেতৃত্বে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে স্বাধীন হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি। এ স্বাধীনতা অর্জনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান আমরা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবো।

শোকাবহ এদিনে একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

পরম করুনাময় আল্লাহর দরবারে বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন বিরোধীদলীয় নেতা ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!